অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট
দিয়ে ২৫ এপ্রিল ২০১৫ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী যাত্রিবাহী মৈত্রী
এক্সপ্রেস ট্রেনে বাংলাদেশী নাগরিক ২২৭ জন, ভারতীয় ৫৭ জন, এবং জাপানীয় ০১ জন সর্বমোট
২৮৫ জন নাগরিক বাংলাদেশ হতে ভারতে গমন করেছে ।
Pages
▼
Saturday, April 25, 2015
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ২৫ এপ্রিল-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার
দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ২৫ এপ্রিল ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী
বাংলাদেশী নাগরিক ৮৩ জন ও ভারতীয় নাগরিক ০৮ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী
নাগরিক ১৫৫ জন ও ভারতীয় নাগরিক ০৭ জন । সর্বমোট ভারত এবং বাংলাদেশী ২৫৩ জন নাগরিক গমনাগমন
করেছেন।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ২৫ এপ্রিল-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ এবং ৪৭ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বিওপি/কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপি-১৭৩ বিএসএফ বিএন পাখিউড়া ক্যাম্প এবং শ্রীনাথপুর,
বিওপি-১৭৩ বিএসএফ বিএন সুটিপুর ক্যাম্প, বারাদী বিওপি-১১৩ বিএসএফ বিএন, বিজয়পুর
ক্যাম্প ও ধোপাখালী বিওপি-১১৩ বিএসএফ বিএন, মেটেরী ক্যাম্প এবং ৪৭ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাজিতপুর বিওপি-১৫ বিএসএফ বিএন, নিউশাহাপুর ক্যাম্প এর মধ্যে
সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়।
বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত
রক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় থাকা, তার কাটার বেড়া না কাটা, ভারত হতে কোন
মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে
কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।
Friday, April 24, 2015
সিজার প্রতিবেদন : ২৫ এপ্রিল - ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৪ এপ্রিল ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৫ এপ্রিল ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে -৩,৪৯,০০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১০৩ বোতল মদ, ৩০৪ বোতল ফেন্সিডিল এবং ১০০০ টি ভারতীয় ডেক্সেন ট্যাবলেট আটক করে সিজার করেছে ২,৮৬,১০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৯ বোতল মদ এবং একজন আসামীসহ ৮৬ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে-৬২,৯০০.০০ টাকা।
করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন:২৫ এপ্রিল-২০১৫
অত্র
সেক্টরের অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক কাপার্সডাংগা করিডোরের মাধ্যমে ০৪টি গরু হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে-২,০০০.০০ টাকা।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ২৪ এপ্রিল-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বিওপি/কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপি-১১৩ বিএসএফ বিএন এবং রাজাপুর বিওপি-১১৩
বিএসএফ বিএন এর মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়।
বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত
রক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় থাকা, তার কাটার বেড়া না কাটা, ভারত হতে কোন
মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে
কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।
মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ২৪ এপ্রিল-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট
দিয়ে ২৪ এপ্রিল ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস
ট্রেনে বাংলাদেশী নাগরিক ২৩৩ জন, ভারতীয় ৩৯ জন সর্বমোট ২৭২ জন নাগরিক বাংলাদেশ হতে
ভারতে গমন করেছে ।