অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ২২ আগস্ট
২০১৫ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ৩০৮ জন, ভারতীয় নাগরিক ৭৩
জন এবং কানাডিয়ান নাগরিক ০২ জনসহ সর্বমোট ৩৮৩ জন নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন করেছে।
Pages
▼
Saturday, August 22, 2015
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ২২ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক
পোষ্ট দিয়ে ২২ আগস্ট ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ৮৬ জন
ও ভারতীয় নাগরিক ০৭ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৬৭ জন
এবং ভারতীয় নাগরিক ১৫ জনসহ সর্বমোট ২৭৫ জন নাগরিক গমনাগমন করেছেন।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ২২ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭
বিজি ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপি– ৮১ বিএসএফ বিএন এর গোংরা পোষ্ট, আনন্দবাস বিওপি-৮১
বিএসএফ বিএন এর ব্রাম্ননগর পোষ্ট, বেনীপুর বিওপি-১৭৩ বিএসএফ বিএন এর নোনাগঞ্জ
কোম্পানী এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শেওড়াতলা বিওপি–১৫ বিএসএফ বিএন এর মাঠপাড়া
ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ
পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী
বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত
পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা,
নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে
সম্পর্কে আলোচনা করা হয়।
Friday, August 21, 2015
সিজার প্রতিবেদন : ২২ অগস্ট ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে
২১ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২২ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট
সিজার হয়েছে ৪,১৮,৭০০.০০ টাকা।
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৭৯ বোতল ভারতীয় মদ আটক করে সিজার করেছে ১,১৮,৫০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২৩১ বোতল ভারতীয় মদ,
২৩০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪৮ বোতল ভারতীয় সুপার ভ্যাসমল তৈল, ১২ টি ভারতীয়
ফেয়ারনেস স্কীন ক্রীম ও ০১ টি ভারতীয় লালাম্বা বডি স্প্রে আটক করে সিজার করেছে ৩,০০,২০০.০০
টাকা।
করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ২২ আগস্ট ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২১ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২২ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কার্পাসডাংগা করিডোরের মাধ্যমে ০২ টি মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ১,০০০.০০ টাকা।
ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেন চলাচলের প্রতিবেদন-২১ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ২১ আগস্ট
২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ৩০২ জন এবং ভারতীয় নাগরিক
১১ জনসহ সর্বমোট ৩১৩ জন নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন করেছে।