অদ্য ৩০-০৬-২০১৫ তারিখ বিজিবি কুষ্টিয়া
সেক্টর শহীদ শামসুল আরেফীন হলে দক্ষিন
পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক এর
দরবার অনুষ্ঠিত হয়।দরবারে দক্ষিন পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো: শহীদুল ইসলাম, এনডিসি,এএফডব্লিওসি,পিএসসি সৈনিকদের মাঝে তার
মুল্যবান বক্তব্য পেশ করেন।তিনি সৈনিকদের তাদের কর্তব্য সঠিক ভাবে পালন করার উপদেশ
দেন এবং সীমান্তে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব করতে বলেন। দরবারে উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং,অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন লেঃ
কর্ণেল আবুল কালাম আজাদ, জি+,অধিনায়ক ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়ন লেঃ কর্ণেল এস.এম.মনিরুজ্জামান কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ তারেক মাহমুদ সরকার এবং কুষ্টিয়া সেক্টর ০৬
এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অন্যান্য অফিসার এবং সকল স্তরের সৈনিকবৃন্দ।
No comments:
Post a Comment