Pages

Wednesday, June 17, 2015

পতাকা বৈঠকের প্রতিবেদন: ১৭ জুন ২০১৫



অত্র সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপি-১৭৩ বিএসএফ, বিএন, ফতেপুর ক্যাম্প, ঠাকুরপুর কোম্পানী-৮১ বিএসএফ বিএন, রাঙ্গেরপোতা ক্যাম্প, সুলতানপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, হালদারপাড়া ক্যাম্প এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রুদ্রনগর বিওপি-১৫ বিএসএফ বিএন, ভাটুপাড়া ক্যাম্প, ঝাঁ ঝাঁ বিওপি-১৫ বিএসএফ বিএন, বিষ্টুগঞ্জ ক্যাম্প মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়।
বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।

No comments:

Post a Comment