Pages

Thursday, July 23, 2015

যশোর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতা-২০১৫

অদ্য ২৩ জুলাই ২০১৫ তারিখ বিকাল ০৪ ঘটিকার সময় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় যশোর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতা-২০১৫ এর চূড়ান্ত প্রতিযোগিতা বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় । উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মোঃ শহীদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর, সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং বিজিবি কুষ্টিয়া, অধিনায়ক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন লেঃ কর্ণেল এস.এম.মনিরুজ্জামান , কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ তারেক মাহমুদ সরকার এবং অন্যান্য অফিসারবৃন্দ। প্রতিযোগিতায়  ৬, ২৩, ২৬, ৩৪, ৩৮ এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অংশগ্রহন করে । এতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগা  ০৫টি স্বর্ন, ০৪টি রৌপ্য এবং ০৪টি তাম্র পদক পেয়ে চ্যম্পিয়ান এবং ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নীলডুমুর ০২টি স্বর্ন পদক পেয়ে রানাআপ  হওয়ার গৌরব অর্জন করে।প্রতিযোগিতা শেষে প্রধান অথিতি বিজয়ি ও রানার আপ দলের মাঝে দলিয় ও ব্যক্তিগত পুরস্কার প্রদান করেন ।






No comments:

Post a Comment