Pages

Sunday, December 20, 2015

বিজিবি কুষ্টিয়া সেক্টরে বিজিবি দিবস পালন




সীমান্তের অতন্দ্র প্রহরী খ্যাত ২২০ বছরের ঐতিহ্যবাহী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জাতির গৌরব ও আস্থার প্রতীকবিজিবির রয়েছে সুদীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাসমহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর বীরত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রেরণার উতারই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর ২০১৫ তারিখ যথাযথ ভাব-গাম্ভীর্য উদ্দীপনার মধ্য দিয়ে বিজিবি দিবস-২০১৫ উদ্যাপন করে  বিজিবি কুষ্টিয়া সেক্টর সদর দপ্তর বর্ডার গার্ড বাংলাদেশ-এর সাথে সমন্বয় রেখে বিজিবি কুষ্টিয়ায় বিজিবি দিবস-২০১৫ পালন করা হয় । ফজরের নামাজের পর বিশেষ দোয়ার মাধ্যমে বিজিবি দিবসের কর্মসূচী শুরু হয়অতঃপর আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করা হয় ওসি হেডকোয়াটার,বিজিবি কুষ্টিয়া কর্তৃক বিশেষ দরবার গ্রহণ, দুপুরে  আমন্ত্রিত অতিথি, বিজিবির কর্মকর্তা-কর্মচারী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে। রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ,জি+ অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মেজর মোঃ তারেক মাহমুদ সরকার অতিরিক্ত পরিচালক(অপারেশন) সেক্টর সদর, কুষ্টিয়া, এবং কুষ্টিয়া সেক্টরের অন্যান্য অফিসার এবং সকল পদবীর সৈনিক অসামরিক কর্মচারি বৃন্দ এছাড়াও কুষ্টিয়া  জেলার প্রশাসনের বিশিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেনবিজিবি দিবসের মূল মন্ত্রে দীক্ষিত হয়ে এ বাহিনীর সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা এবং সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব তথা দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থাকার জন্য নতুন করে দীপ্ত শপথ গ্রহণ করেন













No comments:

Post a Comment