Pages

Tuesday, May 17, 2016

মাদক দ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে জনসচেতনতা মূলক সভা তারিখ ১৬ মে ২০১৬।

অদ্য ১৬ মে ২০১৬ তারিখ বিকাল ০৪ টা ৩০ মিনিট হতে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপি‌‌‌র দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর ঈদগাহ মাঠে মাদক দ্রব্যের কুফল, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্তে কাটাতারের বেড়া কেটে গরু ও মাদক দ্রব্য চোরাচালান এবং সীমান্তের রাস্তা তৈরী/ মেরামত এর ব্যাপারে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন কর্ণেল মো: মাহবুবুর রহমান, পিএসসি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, বিজিবি কুষ্টিয়া, লে: কর্ণেল মো: তাজুল ইসলাম, জি+, পরিচালক, অধিনায়ক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ঝিনাইদহ, জনাব মো: মাহবুব আলম, জেলা প্রশাসক, ঝিনাইদহ, জনাব মো: আলতাফ হোসেন, পুলিশ সুপার, ঝিনাইদহ, মেজর মো: জসিমউদ্দিন, অতিরিক্ত পরিচালক, উপ-অধিনায়ক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খালিশপুর, ঝিনাইদহ, জনাব মো: হারুন-অর-রশিদ, প্রভাষক, পদ্মপুকুর ডিগ্রী কলেজ এবং চৌধুরী মো: রওশন ইসলাম, এসি ল্যান্ড, ভূমি অধিদপ্তর, মহেশপুর। উক্ত সভায় স্বরুপপুর, নেপা ও শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ  জনসাধারণ উপস্থিত ছিলেন।
 







No comments:

Post a Comment