Pages

Tuesday, September 6, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ০৬ সেপ্টেম্বর ২০১৬



অদ্য ০৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ মুন্সিপুর-৮১ বিএসএফ ব্যাটালিয়নের মহাখোলা ক্যাম্প, দাড়িয়াপুর বিওপি-১৫ বিএসএফ ব্যাটালিয়নের বিটারপাড়া ক্যাম্প, নাজিরাকোনা বিওপি-৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা ক্যাম্প, রাজাপুর বিওপি-১১৩ বিএসএফ ব্যাটালিয়নের আমবাগান ক্যাম্প এবং ধোপাখালী বিওপি-১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মেটেরী ক্যাম্প এর সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment