Pages

Monday, May 8, 2017

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ০৮ মে ২০১৭

অদ্য ০৮ মে ২০১৭ তারিখ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির-৮১ বিএসএফ ব্যাটালিয়নের শিকড়া ক্যাম্প, ঠাকুরপুর বিওপির-১১৩ বিএসএফ, ইছাখালী বিওপির-১৫ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্প,
ঝাঝা বিওপির-১৫ বিএসএফ ব্যাটালিয়নের বিষ্টগঞ্জ ক্যাম্প নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

No comments:

Post a Comment