Saturday, July 11, 2015

সিজার প্রতিবেদন : ১২ জুলাই ২০১৫


কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১১ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১২ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে – ১৫,৯৫,৩৫০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১৫২ বোতল মদ, ৪৭ বোতল ফেন্সিডিল, ৮০০ প্যাকেট সিগারেট, ৪০০ পিচ শাড়ী, ২২৯৫০ টি পটকা, ৯৬০ পাতা কপালের টিপ, ১২৬ জোড়া কানের টব ও ৮৫ টি ভারতীয় চশমা আটক করে সিজার করেছে ১৪,০৭,৭৫০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১২৪ বোতল মদ ও ০৪ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে ১,৮৭,৬০০.০০ টাকা।   

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ১২ জুলাই ২০১৫


কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১১ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১২ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কার্পাসডাংগা, গুরুদাহ ও মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ৫০ টি গরু ও ৪৫ টি মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ৪৭,৫০০.০০ টাকা।

কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেন চলাচলের প্রতিবেদন-১১ জুলাই-২০১৫


অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ১১ জুলাই ২০১৫ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ২০২ জন ও ভারতীয় নাগরিক ৯৯ জন সহ সর্বমোট ৩০১ জন নাগরিক বাংলাদেশ হতে ভারতে গমনাগমন করেছেন।

দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ১১ জুলাই-২০১৫



অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ১১ জুলাই ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ১৪৩ জন ও ভারতীয় নাগরিক ১৭ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৮৪ জন এবং ভারতীয় নাগরিক ১৯ জন সহ সর্বমোট ৩৬৩ জন নাগরিক গমনাগমন করেছেন।

পতাকা বৈঠকের প্রতিবেদন: ১১ জুলাই ২০১৫


অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বিজি ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপি-১১৩ বিএসএফ বিএন, গোবিন্দপুর ক্যাম্প ও রাজাপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, আমবাগান ক্যাম্প এবং ৪৭ বর্ডার গার্ড  ব্যাটালিয়নের বিলগাথুয়া বিওপি-৪৩ বিএসএফ বিএন, মেঘনা কোম্পানীর মধ্যে সুন্দর পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা ও অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা এবং নারী ও শিশু পাচার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।

Friday, July 10, 2015

সিজার প্রতিবেদন : ১১ জুলাই ২০১৫



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১০ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১১ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে – ৫০,০০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১২৫ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে ৫০,০০০.০০ টাকা