Saturday, July 25, 2015

কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেন চলাচলের প্রতিবেদন-২৫ জুলাই-২০১৫


অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দরশনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ২৫ জুলাই ২০১৫ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ৩৬১ জন ও ভারতীয় ৫২ জন জনসহ সর্বমোট ৪১৩ জন নাগরিক বাংলাদেশ হতে ভারতে গমন করেছেন।

দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ২৫ জুলাই-২০১৫


অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ২৫ জুলাই ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ১২৩ জন ও ভারতীয় নাগরিক ০৫ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৩৭ জন এবং ভারতীয় নাগরিক ০৪ জনসহ সর্বমোট ২৬৯ জন নাগরিক গমনাগমন করেছেন।

পতাকা বৈঠকের প্রতিবেদন: ২৫ জুলাই ২০১৫



অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বিজি ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপি-১১৩ বিএসএফ বিএন, কাদিরপুর ক্যাম্প, মেদেনীপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, পুটিখালী ক্যাম্প ও বারাদী বিওপি-১১৩ বিএসএফ বিএন, বানপুর কোম্পানী এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শৈলমারী বিওপি-১৫ বিএসএফ বিএন, নন্দনপুর কোম্পানী এর মধ্যে সুন্দর পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।

Friday, July 24, 2015

সিজার প্রতিবেদন : ২৫ জুলাই ২০১৫


কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৪ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৫ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে – ৫,৬৫,৬২০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৫৬ বোতল মদ, ৮৪১ বোতল ফেন্সিডিল, ২০০ গ্রাম গাঁজা, ০২ টি ভারতীয় রুপি (১০ রুপি), ০১ টি ডায়াং রানার মোটর সাইকেল (৫০ সিসি), ০৩ টি মোবাইল সেটসহ ধৃত আসামী ০৩ জন (পলাতক ০২ জন)আটক করে সিজার করেছে ৫,৪৩,১২০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৫ বোতল ভারতীয় মদ আটক করে সিজার করেছে ২২,৫০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ২৫ জুলাই ২০১৫



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৪ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৫ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কার্পাসডাংগা করিডোরের মাধ্যমে ৪৬ টি গরু ও ১৫ টি মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে-৩০,৫০০.০০ টাকা।

Thursday, July 23, 2015

সিজার প্রতিবেদন : ২৪ জুলাই ২০১৫


কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৩ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৪ জুলাই ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে – ৭,৮২,৩০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৬৮৯ বোতল ফেন্সিডিল, ০২ কেজি গাঁজা, ০১ টি মোটর সাইকেল ও ধৃত আসামী ০১ জন (পলাতক আসামী ০৩ জন) আটক করে সিজার করেছে ৪,৮৯,৮০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৯৫ বোতল ভারতীয় মদ আটক করে সিজার করেছে ২,৯২,৫০০.০০ টাকা।