Tuesday, December 1, 2015

সেক্টর সদর দপ্তর কুষ্টিয়ার ২৪তম প্রতিষ্ঠা দিবস-২০১৫ পালন

পহেলা ডিসেম্বর-২০১৫ তারিখে সেক্টর সদর দপ্তর বিজিবি কুষ্টিয়ার ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়।  ১৯৯১ সালের  এই দিনে কুষ্টিয়া সেক্টর চুয়াডাংগায় প্রতিষ্টিত হয় এবং ০৯ অক্টোবর ১৯৯২ তারিখে বর্তমান অবস্থান মিরপুর, কুষ্টিয়া স্থানান্তরিত হয়। চোরাচালান প্রতিরোধ এবং অভ্যন্তরিন নিরাপত্তা ডিউটিতে অগ্রনী ভুমিকা পালন করে আসছে । চোরাচালান অভিযানে এই সেক্টর ২০০৭ , ২০১৩ এবং ২০১৪ সালে বিজিবির সকল সেক্টরের মধ্যে প্রথম স্থান অর্জন করে। গত বছর কুষ্টিয়া সেক্টর শত কোটি টাকা সিজার করেছে । এছাড়া ১৯৯২ সালে  ‍বৃক্ষরোপন অভিযানে সমগ্র বাংলাদেশের মধ্যে অত্র সেক্টর ৩য় স্থান অর্জন করে।



২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনের শুরুতে সেক্টর মসজিদে ফজর নামাজ বাদে বিশেষ দোয়া মাহফিল অনুস্ঠিত হয়।  সেক্টর কমান্ডার কর্তৃক পতাকা উত্তোলন,ও বিশেষ  দরবার অনুষ্ঠিত হয়। কেক কাটা, প্রীতিভোজ , প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান,পিবিজিএম রিজিয়ন কমান্ডার, যশোর ।এ সময় আরো উপস্থিত ছিলেন কর্ণেল হ্লা হেন মং, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া, লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ,জি+ অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, লেঃ কর্নেল এস এম মনিরুজ্জামান অধিনায়ক ০৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম অধিনায়ক ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মেজর মোঃ তারেক মাহমুদ সরকার অতিরিক্ত পরিচালক(অপারেশন)সেক্টর সদর, কুষ্টিয়া, সহ যশোর রিজিয়ন এবং কুষ্টিয়া সেক্টরের অন্যান্য অফিসার বৃন্দ।







No comments:

Post a Comment