Saturday, May 9, 2015

সিজার প্রতিবেদন : ১০ মে- ২০১৫

কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৯ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১০ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-২,৫২,৪০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১১৬ বোতল ভারতীয় মদ ও ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে সিজার করেছে-২,২২,০০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ভারতীয় মদ ১০ বোতল ও দেশীয় বন্দুক ০১ টি সহ ০২ রাউন্ড কার্তুজ আটক করে সিজার করেছে-৩০,৪০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ১০ মে-২০১৫


অত্র সেক্টরের অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক কার্পাসডাংগা করিডোরে মাধ্যমে ১৬৬ টি গরু ও মহিষ ৭৭ টি হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ১,২১,৫০০.০০ টাকা।

মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ০৯ মে-২০১৫

অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ০৯ মে ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বাংলাদেশী নাগরিক ২২১ জন, ভারতীয় ৫৯ জন ও আমেরিকান ০২ জন সর্বমোট ২৮২ জন নাগরিক বাংলাদেশ হতে ভারতে গমন করেছে।

দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ০৯ মে-২০১৫

অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ০৯ মে ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ৯৭ জন ও ভারতীয় নাগরিক ০৭ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৩৬ জন ও ভারতীয় নাগরিক ১৯ জন। সর্বমোট ভারত এবং বাংলাদেশী ২৫৯ জন নাগরিক গমনাগমন করেছেন।

সিজার প্রতিবেদন : ০৯ মে- ২০১৫

কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৮ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৯ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে - ২,০৯,১০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ০৯ বোতল ভারতীয় মদ ও ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে সিজার করেছে- ২৩,১০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ভারতীয় মদ ১২৪ বোতল আটক করে সিজার করেছে- ১,৮৬,০০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ০৯ মে-২০১৫ - শুন্য




আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ -২০১৫ উৎযাপন

অদ্য  ০৯৩০ ঘটিকায়  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ -২০১৫ উৎযাপন হয় । উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন গন-প্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রি জনাব হাসানুল হক ইনু, এমপি  এবং বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী । কুষ্টিয়া  সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং এবং অতিরিক্ত পরিচালক(অপারেশন) মেজর মোঃ তারেক মাহমুদ সরকার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





Friday, May 8, 2015

মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ০৮ মে-২০১৫

অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ০৮ মে ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বাংলাদেশী নাগরিক ৩২৮ জন, ভারতীয় ৩৫ জন, আমেরিকান ০২ জন, দক্ষিণ আফ্রিকান ০৪ জন এবং মরিসাস ০২ জনসহ সর্বমোট ৩৭১ জন নাগরিক বাংলাদেশ হতে ভারতে গমন করেছে।

দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ০৮ মে-২০১৫

অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ০৮ মে ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ১৫৯ জন ও ভারতীয় নাগরিক ১৭ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৫৬ জন ও ভারতীয় নাগরিক ১৬ জন। সর্বমোট ভারত এবং বাংলাদেশী ৩৪৮ জন নাগরিক গমনাগমন করেছেন।

Thursday, May 7, 2015

সিজার প্রতিবেদন : ০৮ মে- ২০১৫

কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৭ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৮ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে - ৭,৯৫,৫০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৫০ বোতল ভারতীয় মদ, ০১ টি মোটর সাইকেল, ২৫,০০০ টি ভারতীয় নিমোসিল ট্যাবলেট, ভারতীয় ০২ টি ষাড় গরু আটক করে সিজার করেছে- ৬,৮০,০০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ভারতীয় মদ ৭৭ বোতল আটক করে সিজার করেছে- ১,১৫,৫০০.০০ টাকা।