Saturday, January 30, 2016

সিজার প্রতিবেদন : ৩১ জানুয়ারি ২০১৬


কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ৩০ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ৩১ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-২,৯৪,৫২৫.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৪৩ বোতল ভারতীয় মদ ও ০৪ টি ভারতীয় গরু আটক করে সিজার করেছে ৩,৭৪,৫২৫.০০ টাকা, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ০১ বোতল ভারতীয় মদ, ১৫ গ্রাম গাঁজা ও ০১ টি বাই সাইকেল সহ ০১ জন আসামী আটক করে সিজার করেছে ৫,০২৫.০০ টাকা এবং ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ০১ টি বাংলাদেশী ফিডম রানার এফ-১০০-৬-এ সিডিআই মোটর সাইকেল আটক করে সিজার করেছে ৮০,০০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ৩১ জানুয়ারি-২০১৬



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ৩০ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ৩১ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ০৪ টি গরু ও ০৬ টি মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে-৫,০০০.০০ টাকা।

কুষ্টিয়া সেক্টরের বাৎসরিক বনভোজন-২০১৬ উৎযাপন।





অদ্য ৩০ জানুয়ারী ২০১৬ তারিখ কুষ্টিয়া সেক্টরের বাৎসরিক বনভোজন অনুষ্টিত হয়। কুষ্টিয়া সেক্টর এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সকল অফিসার ও অফিসার পরিবারবর্গ, পরিবার সহ বসবাস কারী সকল জেসিও, এনসিও, অন্যান্য পদবীর সদস্য ও তাদের পরিবার বর্গ অংশ গ্রহন করে। প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং,পিবিজিএমএস, এ সময় তার সাথে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ আবুল কালাম আজাদ, জি+ অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।





মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ৩০ জানুয়ারি-২০১৬



অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ৩০ জানুয়ারি ২০১৬ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ৩৪২ জন, ভারতীয় নাগরিক ৬৪ জন এবং অন্যান্য নাগরিক ০১ জন সহ সর্বমোট ৪০৭ জন নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন করেছে এবং মৈত্রী ট্রেনে রাজস্ব আদায় নাই।