১। মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০১৬ উপলক্ষে ৩১ জুলাই ২০১৬
তারিখ ১০০০ ঘটিকায় মাননীয় সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান পিএসসি, বিজিবি,
সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া, সেক্টর সদরের বিদ্যমান পুকুর সমূহে বিভিন্ন জাতের মৎস্য পোনা অবমুক্ত করনের
মাধ্যমে মৎস্য অবমুক্তরণ কর্মসূচী-২০১৬ এর শুভ উদ্ধোধন করেন। উক্ত মৎস্য পোনা কর্মসূচীতে লেঃ
কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিএসসি ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ভারপ্রাপ্ত সেক্টর
মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়াসহ
সেক্টর সদর ও ৪৭ বিজি বিএন ব্যাটালিয়নের সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর
সৈনিক/অসামরিক কর্মচারী উপস্থিত ছিলেন।
২। বৃক্ষ রোপন কর্মসূচী ২০১৬ উপলক্ষে ৩১ জুলাই ২০১৬ তারিখ ১০৩০
ঘটিকায় মাননীয় সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান পিএসসি, বিজিবি, সেক্টর সদর
দপ্তর, কুষ্টিয়া, সেক্টর সদরের বিভিন্ন খালি জায়গায় বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা
রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচী-২০১৬ এর শুভ উদ্ধোধন করেন। উক্ত বৃক্ষ রোপন
কর্মসূচীতে লেঃ কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিএসসি ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ভারপ্রাপ্ত সেক্টর
মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়াসহ
সেক্টর সদর ও ৪৭ বিজি বিএন ব্যাটালিয়নের সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর
সৈনিক/অসামরিক কর্মচারী উপস্থিত ছিলেন।