অদ্য ১৯ অক্টোবর ২০১৬ তারিখ মুজিবনগর বিওপ-৮১ বিএসএফ
ব্যাটালিয়নের সুটিয়া ক্যাম্প, বুড়িপোতা বিওপি-১৫ বিএসএফ ব্যাটালিয়নের নাটনা ক্যাম্প, ইছাখালী বিওপি-১৫ বিএসএফ ব্যাটালিয়নের বেতাই ক্যাম্প, বাজিতপুর বিওপি-১৫ বিএসএফ ব্যাটালিয়নের সাহাপুর ক্যাম্, মদনা বিওপি-১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কাদিপুর ক্যাম্প এবং রাজাপুর বিওপি-১১৩ বিএসএফ ব্যাটালিয়নের আমবাগান ক্যাম্প এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্নিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের
সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত
হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং
অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ
হয়।