Saturday, April 18, 2015

সিজার প্রতিবেদন : ১৯ এপ্রিল - ২০১৫



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৮ এপ্রিল ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৯ এপ্রিল ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে -৬,৯৭,৭৫০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১১৩ বোতল মদ, ২০ বোতল ফেন্সিডিল ও ০১ টি মোটর সাইকেল আটক করে সিজার করেছে ৪,০৫,২৫০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৪৩ বোতল মদ ও ১৯৫ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে-২,৯২,৫০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন:১৯ এপ্রিল-২০১৫



অত্র সেক্টরের অধীনস্থ ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ২০টি মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে-১০,০০০.০০ টাকা।   

মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ১৮ এপ্রিল-২০১৫

অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ১৮ এপ্রিল ২০১৫ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বাংলাদেশী নাগরিক ২১৮ জন ও ভারতীয় নাগরিক ৪৮ জন সর্বমোট ২৬৬ জন নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন করেছে ।

দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ১৮ এপ্রিল-২০১৫

অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ১৮ এপ্রিল ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ৯৯ জন ও ভারতীয় নাগরিক ১১ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৬৩ জন ও ভারতীয় নাগরিক ০৭ জন । সর্বমোট ভারত এবং বাংলাদেশী ২৮০ জন নাগরিক গমনাগমন করেছেন।

পতাকা বৈঠকের প্রতিবেদন: ১৮ এপ্রিল-২০১৫

অত্র সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিওপি/কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপি- ১৭৩ বিএসএফ বিএন, পুটিখালী ক্যাম্প ও সুলতানপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, হালদার পাড়া ক্যাম্প এর মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়।

 বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় থাকা, তার কাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।

Friday, April 17, 2015

সিজার প্রতিবেদন : ১৮ এপ্রিল - ২০১৫

কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৭ এপ্রিল ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৮ এপ্রিল ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে - ১,৭৯,২৫০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৪৮ বোতল মদ আটক করে সিজার করেছে ৭২,০০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৬১ বোতল মদ ও ৪.৫০০ কেজি গাঁজা আটক করে সিজার করেছে- ১,০৭,২৫০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন:১৮ এপ্রিল-২০১৫


অত্র সেক্টরের অধীনস্থ ৬ ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ২৪,৫০০.০০ টাকা। যার মধ্যে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ০৭ টি গরু হতে করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ৩,৫০০.০০ টাকা। ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৪২ টি গরু হতে করিডোর ট্যাক্স  আদায় হয়েছে-  ২১,০০০.০০ টাকা। 

আনসার ভিডিপি মহাপরিচালক কর্তৃক কুষ্টিয়া সেক্টর পরিদর্শন

১৬ এপ্রিল আনসার ভিডিপি এর  মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নাজিম উদ্দীন,পিএসসি সেক্টর সদর দপ্তর বিজিবি কুষ্টিয়া পরিদর্শন করেন । এসময় সেক্টর সদর দপ্তর ও ৪৭ বিজি ব্যাটালিয়েনের সকল অফিসার উপস্তিত ছিলেন । আনসার ভিডিপি মহাপরিচালক মহোদয় আইন-শৃঙ্খলা রক্ষায় সিভিল প্রশাসনকে সহায়তা করার  জন্য কষ্টিয়া সেক্টর ও অধিনস্ত ব্যাটালিয়নের সকলকে ধন্যবাদ জানান । ভবিষৎতে আইন-শৃঙ্খলা রক্ষায় এইরকম ভুমিকা রাখার আশাবাদ ব্যাক্ত করেন। পরে ১৭ এপ্রিল ২০১৫ তারিখ সকাল ০৬৩০ ঘটিকায় মেহেরপুর জেলার মুজিবনগরের উদ্দেশ্য যাত্রা করেন। তিনি মুজিবনগর দিবসের অনুষ্ঠানসমূহে অংশগ্রহন করেন।



মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ১৭ এপ্রিল-২০১৫


অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ১৭ এপ্রিল ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বাংলাদেশী নাগরিক ২৪৯ জন, ভারতীয় নাগরিক ৪৪ জন এবং আমেরিকান নাগরিক ০১ জন সর্বমোট ২৯৪ জন নাগরিক বাংলাদেশ হতে ভারতে গমন করেছে ।

দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ১৭ এপ্রিল-২০১৫

অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ১৭ এপ্রিল ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ১৫২ জন ও ভারতীয় নাগরিক ১০ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৪৫ জন ও ভারতীয় নাগরিক ০৯ জন। সর্বমোট ভারত এবং বাংলাদেশী ৩১৬ জন নাগরিক গমনাগমন করেছেন।

পতাকা বৈঠকের প্রতিবেদন: ১৭ এপ্রিল-২০১৫


অত্র সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিওপি/কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুর বিওপি- ১৭৩ বিএসএফ বিএন, ফতেপুর ক্যাম্প এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধর্মদাহ বিওপি-৮৫ বিএসএফ বিএন, শিকারপুর ক্যাম্প এর মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়।
বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় থাকা, তার কাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া, অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হওয়া এবং সীমান্ত এলাকার ফসলাদি নষ্ট না করা সে সম্পর্কে আলোচনা করা হয়।