কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন
এলাকার মধ্যে ২৮ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৯ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০
ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-১,২৮,৪০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক
৭২ বোতল মদ, ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১.৬০০ গ্রাম গাঁজা আটক করে সিজার করেছে
১,১০,৪০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১২ বোতল ভারতীয় মদ আটক
করে সিজার করেছে-১৮,০০০.০০ টাকা।
Saturday, November 28, 2015
মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ২৮ নভেম্বর-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ২৮
নভেম্বর ২০১৫ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ২৬৯ জন, ভারতীয়
নাগরিক ১০০ এবং ইউএসএ নাগরিক ০১ জনসহ সর্বমোট ৩৭০ জন নাগরিক ভারত হতে বাংলাদেশে
আগমন করেছে।
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ২৮ নভেম্বর -২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ২৮ নভেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী
বাংলাদেশী নাগরিক ৮৫ জন ও ভারতীয় নাগরিক ০৮ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী
বাংলাদেশী নাগরিক ১১৬ জন এবং ভারতীয় নাগরিক ০৮ জনসহ সর্বমোট ২১৭ জন নাগরিক গমনাগমন
করেছেন।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ২৮ নভেম্বর ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত
এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে রাজাপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, গেদে আমবাগান ক্যাম্প,
নাজিরাকোনা বিওপি-৮১ বিএসএফ বিএন, পাথরঘাটা ক্যাম্প, নিমতলা বিওপি-১১৩ বিএসএফ
বিএন, গেদে ক্যাম্প, সুলতানপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, হালদারপাড়া ক্যাম্প এবং শৈলমারী
বিওপি-১৫ বিএসএফ বিএন, নন্দনপুর ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে
সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া,
ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার
না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা
করা হয়।
Friday, November 27, 2015
সিজার প্রতিবেদন : ২৮ নভেম্বর ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৭ নভেম্বর ২০১৫ তারিখ
১৪০০ ঘটিকা হতে ২৮ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-৩৬,০০০.০০
টাকা। ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ২৪ বোতল ভারতীয় মদ আটক করে সিজার করেছে-৩৬,০০০.০০
টাকা।
করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ২৮ নভেম্বর-২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৭ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৮ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৪৭
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ০৬ মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ৩,০০০.০০ টাকা।
মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ২৭ নভেম্বর-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ঢাকা-কলকাতা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ২৭
নভেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারেতে গমনকারী বাংলাদেশী নাগরিক ২০১ জন, ভারতীয়
নাগরিক ৩০, সিঙ্গাপুর নাগরিক ০৪ জন এবং চীনা নাগরিক ০১ জনসহ সর্বমোট ২৩৬ জন নাগরিক
বাংলাদেশ হতে ভারতে গমন করেছে।
Subscribe to:
Posts (Atom)