Saturday, May 30, 2015

সিজার প্রতিবেদন : ৩১ মে- ২০১৫

কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ৩০ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ৩১ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে - ২,২৪,৫০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৬২ বোতল মদ এবং ২১৫ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে ১,৭৯,০০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৩০ বোতল মদ আটক করে সিজার করেছে ৪৫,৫০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ৩১ মে-২০১৫



অত্র সেক্টরের অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক কার্পাসডাংগা ও গুরুদাহ করিডোরের মাধ্যমে ১৯২ টি গরু এবং ৫৮ টি মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ১,২৫,০০০.০০ টাকা।

কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্তৃক মাগুরা-১ আসনের উপনির্বাচনের নির্বাচনী কার্যক্রম পরিদর্শন।



অদ্য ৩০-৫-২০১৪ তারিখ মাগুরা-১ আসনের উপনির্বাচনের নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং, সময় উপস্থিত ছিলেন অধিনায়ক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন লেঃ কর্ণেল এস.এম.মনিরুজ্জামান,কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ তারেক মাহমুদ সরকার।
 




মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ৩০ মে-২০১৫



অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ৩০ মে ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বাংলাদেশী নাগরিক ২৯৫ জন এবং ভারতীয় ৪৬ জন এবং সর্বমোট ৩৪১ জন নাগরিক বাংলাদেশ হতে ভারতে গমন করেছে।

দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ৩০ মে-২০১৫



অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ৩০ মে ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ৮৭ জন ও ভারতীয় নাগরিক ১৫ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ২৩৮ জন ও ভারতীয় নাগরিক ২৩ জন। সর্বমোট ভারত এবং বাংলাদেশী ৩৬৩ জন নাগরিক গমনাগমন করেছেন।

Friday, May 29, 2015

সিজার প্রতিবেদন : 30 মে- ২০১৫



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৯ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ৩০ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে - ১,১৯,১০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১৪৪ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে ৫৭,৬০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৪১ বোতল মদ আটক করে সিজার করেছে ৬১,৫০০.০০ টাকা।