Saturday, February 20, 2016

আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

অদ্য ১০০০ ঘটিকায় বিজিবি সেক্টর কুষ্টিয়ায় উপশাখা সীপকস এ আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । উক্ত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজিবি সদস্যদের ছেলেমেয়েরা স্বতস্ফুর্ত ভাবে  অংশগ্রহন করে।







সিজার প্রতিবেদন : ২১ ফেব্রুয়ারি - ২০১৬


কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-৩,৪৯,২৫০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৩৯ বোতল ভারতীয় মদ আটক করে সিজার করেছে ৫৮,৫০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৬৫ বোতল ভারতীয় মদ আটক করে সিজার করেছে ৯৭,৫০০.০০ টাকা ও ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১০০ গ্রাম গাঁজা, ০১ টি ডায়াং মোটর সাইকেল, ০১ টি মোবাইল ফোন এবং ০২ টি সীমকার্ড সহ ০১ জন আসামী আটক করে সিজার করেছে ৩,৪৯,২৫০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ২১ ফেব্রুয়ারি-২০১৬ - শুন্য

মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ২০ ফেব্রুয়ারি-২০১৬



অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ২১০ জন, ভারতীয় নাগরিক ৩৪৮ জন সর্বমোট জন নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন করেছে এবং মৈত্রী ট্রেনে রাজস্ব আদায় নাই।

দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ২০ ফেব্রুয়ারি -২০১৬


অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ২৫৫ জন, ভারতীয় নাগরিক ১৮ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ৩৬৮ জন এবং ভারতীয় নাগরিক ৪৩ জনসহ সর্বমোট ৬৮৪ জন নাগরিক গমনাগমন করেছেন। আইসিপিতে রাজস্ব আদায় শুন্য ।

পতাকা বৈঠকের প্রতিবেদন: ২০ ফেব্রুয়ারি ২০১৬


অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে নাজিরাকোণা বিওপি-৮১ বিএসএফ বিএন, পাথরঘাটা ক্যাম্প, জগন্নাথপুর বিওপি-৮১ বিএসএফ বিএন এবং গোংড়া ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।

Friday, February 19, 2016

সিজার প্রতিবেদন : ২০ ফেব্রুয়ারি - ২০১৬

                                                                                                                                                                                                                 

কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-৯৬,২০৯.০০ টাকা। ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৬১ বোতল ভারতীয় মদ, ০৫ গ্রাম গাঁজা, ০১ টি বাই সাইকেল, ০১ সিমসহ মোবাইল সেট ও ০১ জন আসামী আটক করে সিজার করেছে ৯৬,২০৯.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ২০ ফেব্রুয়ারি-২০১৬


কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২০ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ১৪ টি মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে-৭,০০০.০০ টাকা।