কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্তৃক ০৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিওপি পরিদর্শন
গত ২১-১১-২০১৫ তারিখ কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং ০৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা, রাজাপুর, দর্শনা আিইসিপি, ইয়ার্ড, সুলতারপুর বিওপি পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক (অপারেশন),সেক্টর সদর কুষ্টিয়া।
Saturday, November 21, 2015
৮৭ তম ব্যাচ রিক্রুট আন্ত কোম্পানী ফায়ারিং প্রতিযোগীতা কুষ্টিয়া সেক্টর -২০১৫
অদ্য ২২ নভেম্বর ২০১৫
তারিখ ১১০০ ঘটিকায় সেক্টর সদর দপ্তর বিজিবি কুষ্টিয়ার ফায়ারিংবাটে ৮৭তম রিক্রুট ব্যাচ আন্ত-কোম্পানী ফায়ারিং প্রতিযোগীতা -২০১৫ অনুষ্টিত হয়। উক্ত ফায়ারিং প্রতিযোগীতায় মোট চারটি কোম্পানী অংশ গ্রহন করে। মীর মোশাররফ কোম্পানী চ্যাম্পিয়ন ও লালন কোম্পানী রানার আপ হওয়ার গৌরব
অর্জন করে। এ সময়
উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ,জি+ অধিনায়ক ৪৭ বিজি ব্যাটালিয়ন, মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক(অপারেশন)সেক্টর সদর দপ্তর,কুষ্টিয়া,৪৭ বিজি ব্যাট্যালিয়নের সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক ও ৮৭ তম ব্যাচ সকল রিক্রুট বৃন্দ।
প্রধান অতিথি কর্নেল হ্ল হেন মং বিজয়ী ও বিজিত
দলকে পুরস্কৃত করেন। তিনি সকল প্রতিযোগীদের অনুপ্রেরনা দিয়ে বক্তব্য
রাখেন। পরিশেষে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগীতার সমাপ্তি ঘোষনা করেন।
সিজার প্রতিবেদন : ২২ নভেম্বর ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২১ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২২ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-৪০,০০০.০০ টাকা। ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৪০ বোতল ভারতীয় মদ আটক করে সিজার করেছে-৪০,০০০.০০ টাকা।
Friday, November 20, 2015
সিজার প্রতিবেদন : ২১ নভেম্বর ২০১৫
সিজার প্রতিবেদন : ২১ নভেম্বর ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন
এলাকার মধ্যে ২০ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২১ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০
ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-৩৯,৫৫০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক
২০ বোতল ভারতীয় মদ ৫০০ গ্রাম গাঁজা, ০১ টি পুরাতন সাইকেল এবং ০১ টি মোবাইল আটক করে
সিজার করেছে-৩৯,৫৫০.০০ টাকা।
কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্তৃক বর্ডার গার্ড পাবলিক স্কুল পরিদর্শন
অদ্য ১৯-১১-২০১৫ তারিখ কুষ্টিয়া সেক্টর
কমান্ডার কর্ণেল হ্লা হেন মং বর্ডার গার্ড পাবলিক স্কুল, পরিদর্শন করেন । এ সময় তিনি
বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করেন এবং শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন এর সময়
তার সাথে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ জি+, অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,
মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক(অপারেশন),কুষ্টিয়া সেক্টর, মেজর মোঃ
মেহেদী হাসান,অপস অফিসার,৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন আব্দুলাহ আল মামুন, মোঃ রবিউল ইসলাম অধ্যক্ষ
বর্ডার গার্ড পাবলিক স্কুল ।
Thursday, November 19, 2015
সিজার প্রতিবেদন : ২০ নভেম্বর ২০১৫ সিজার প্রতিবেদন : ২০ নভেম্বর ২০১৫ সিজার প্রতিবেদন : ২০ নভেম্বর ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন
এলাকার মধ্যে ১৯ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২০ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০
ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-২,৫০,৪০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক
৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে সিজার করেছে-৩৮,৪০০.০০ টাকা ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ২০ বোতল ভারতীয় মদ এবং
৫৫১ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে-২,১২,০০০.০০ টাকা।
Subscribe to:
Posts (Atom)