কুষ্টিয়া সেক্টরের
দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৫ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৬ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে ২,৯১,০০০.০০ টাকা।৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন কর্তৃক ৫৪ বোতল মদ আটক করে সিজার করেছে ৮১,০০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার
গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১৪০ বোতল মদ আটক করে সিজার করেছে ২,১০,০০০.০০ টাকা।
Saturday, August 15, 2015
ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেন চলাচলের প্রতিবেদন-১৫ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দরশনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ১৫
আগস্ট ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ২৯৬ জন, ভারতীয় ৫৯
জন এবং কানাডা নাগরিক ০৬ জনসহ সর্বমোট ৩৬১ জন নাগরিক বাংলাদেশ হতে ভারতে গমন করেছে।
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ১৫ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ১৫ আগস্ট ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী
নাগরিক ৮৭ জন ও ভারতীয় নাগরিক ০৭ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী
নাগরিক ১১৬ জন এবং ভারতীয় নাগরিক ০৮ জনসহ সর্বমোট ২১৪ জন নাগরিক গমনাগমন করেছেন।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ১৫ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন
সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বিজি ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপি-১১৩
বিএসএফ বিএন, মেটেরী ক্যাম্প এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চিলমারী কোম্পানী-৪৩
বিএসএফ বিএন, জলঙ্গী কোম্পানীর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক
সম্পন্ন হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায়
রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন
মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং
বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে প্রামান্য চিত্র প্রদর্শন ও অলোচনা সভা : ১৫ আগষ্ট-২০১৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ১৫ আগষ্ট সকাল ১০৩০ ঘটিকায় সেক্টর সদর দপ্তর বিজিবি কুষ্টিয়ার শহীদ কর্ণেল সামসুল আরেফীন হলে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শিত হয়। উক্ত
অনুষ্ঠানে সেক্টর সদর দপ্তর ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অফিসার, জেসিও ও সকল সৈনিকগন অংশগ্রহন করেন। পরে বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন করা
হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী- ২০১৫ উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকীতে ১৫আগষ্ট ফজর নামাজ বাদ সেক্টর
সদর দপ্তর বিজিবি কুষ্টিয়ার মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়।
Friday, August 14, 2015
সিজার প্রতিবেদন : ১৫ অগস্ট ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৪ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৫ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে ১,০৭,৪০০.০০ টাকা।৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৪৬ বোতল মদ এবং ৯৬ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে ১,০৭,৪০০.০০ টাকা।
বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য মূলক সাক্ষাত ১৪ আগস্ট ২০১৫
অদ্য ১৪ জুন
২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৫টা হতে সন্ধ্যা ০৬টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় মেইন পিলার ৭৬ এর নিকট
বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বিজিবি-বিএসএফ সেক্টর
কমান্ডার পর্যায়ে সৌজন্য মূলক সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য মূলক সাক্ষাতে
বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন উপ-মহাপরিচালক হ্লা হেন মং সেক্টর কমান্ডার, সেক্টর
সদর দপ্তর, কুষ্টিয়া এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি শ্রী পুষ্পেন্দ্র
সিং রাথোর, সেক্টর কমান্ডার, কৃষ্ণনগর সেক্টর। এছাড়া বিজিবি প্রতিনিধি দলের সাথে
উপস্থিত ছিলেন পরিচালক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান,
বিজিবিএম, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, জি+,
বিজিবি, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়ার অতিরিক্ত পরিচালাক মোঃ তারেক মাহমুদ সরকার,
জিএসও-২ (অপারেশন), ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক, মোঃ আনোয়ার
জাহিদ এবং বিএসএফ প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের
কমান্ড্যান্ট শ্রী বিএস পানতে, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী
মহিন্দার কুমার এবং অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ। বর্ণিত সৌজন্য সাক্ষাতে ভারত হতে
যাতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, কাঁটা তারের বেড়া না কাটা, উভয়
দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় থানা, নারী ও শিশু পাচার না হওয়া
এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে
আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্নভাবে সৌজন্য মূলক বৈঠক শেষ হয়।
ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেন চলাচলের প্রতিবেদন-১৪ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দরশনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ১৪
আগস্ট ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ২৫১ জন এবং ভারতীয়
৩৩ জনসহ সর্বমোট ২৮৪ জন নাগরিক বাংলাদেশ হতে ভারতে গমন করেছে।
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ১৪ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক
পোষ্ট দিয়ে ১৪ আগস্ট ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ১৪৩
জন ও ভারতীয় নাগরিক ১২ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৭২ জন
এবং ভারতীয় নাগরিক ১৪ জনসহ সর্বমোট ৩৪১ জন নাগরিক গমনাগমন করেছেন।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ১৪ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত
এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বিজি ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপি-৮১ বিএসএফ
বিএন, ব্রম্ননগর ক্যাম্প এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দাড়িয়াপুর বিওপি-১৫
বিএসএফ বিএন, বালিউড়া (বিটারপাড়া) ক্যাম্প, ধর্মদাহ বিওপি-৪৩ বিএসএফ বিএন,
শিকারপুর কোম্পানী, রংমহল বিওপি-১৫ বিএসএফ বিএন, দীঘলকান্দি ক্যাম্প ও শৈলমারী
বিওপি-১৫ বিএসএফ বিএন, নন্দনপুর কোম্পানীর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে
পতাকা বৈঠক সম্পন্ন হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে
সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া,
ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার
না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা
করা হয়।
Thursday, August 13, 2015
সিজার প্রতিবেদন : ১৪ অগস্ট ২০১৫
কুষ্টিয়া সেক্টরের
দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৩ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৪ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে ৪,৬৪,০০০.০০ টাকা।৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন কর্তৃক ৭৮৫ বোতল ভারতীয় মদ, ০১ টি আলমসাধু ও ০১ জন আসামী আটক করে সিজার
করেছে ৪,৬৪,০০০.০০ টাকা।
Subscribe to:
Posts (Atom)



