বিজিবি কুষ্টিয়া-বিএসএফ কৃষ্ণনগর
সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত প্রসংগে
বর্ডার গার্ড বাংলাদেশ,
সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়ার দায়িত্বপূর্ণ এলাকা
চুয়াডাংগা’র মুজিবনগর কমপ্লেক্সে অদ্য ১২ এপ্রিল ২০১৫ তারিখ ১৫৩০ ঘটিকা হতে ১৭৩০
ঘটিকা পযন্ত বিজিবি কুষ্টিয়া সেক্টর এবং বিএসএফ কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার
পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি কুষ্টিয়া
সেক্টরের পক্ষে সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং এবং ভারতের কৃষ্ণনগর সেক্টরের
পক্ষে সেক্টর কমান্ডার, শ্রী পুষ্পেন্দ্র সিং রাথর নেতৃত্ব দেন। এছাড়াও বিএসএফ এর
পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী মালকিয়াত সিং, সেকেন্ড ইন
কমান্ড আমরিক সিং, ডিপুটি কমান্ডার শ্রী ধর্ম প্রকাশ ও এ্যাসিসটেন্ট কমান্ডেন্ট
শ্রী ঋষি শেথী এবং বিজিবি’র পক্ষে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধিনায়ক লেঃ কর্নেল এস এম মনিরুজ্জামান, বিজিবিএম ও কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত
পরিচালক (অপারেশন) মেজর মোঃ তারেক মাহমুদ সরকার উপস্থিত ছিলেন। উভয় দেশের সেক্টর
কমান্ডারগণের মধ্যে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু সম্পর্ক বজায় রাখা, পারস্পরিক
সু-সম্পর্ক ও আস্থা বজায় রেখে সীমান্তের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে
সৌজন্যমূলক পতাকা বৈঠক শেষ হয়।
No comments:
Post a Comment