Saturday, September 5, 2015

সিজার প্রতিবেদন : ০৬ সেপ্টেম্বর ২০১৫



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে ২,২৬,২৩,৯৫০.০০ টাকা। সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া কর্তৃক ভারতীয় থান কাপড় ১৬৪৮৫ মিটার ও ১৩১২০৭৫ পিস ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট আটক করে সিজার করেছে ২,২০,০৩,২৫০.০০ টাকা এবং ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৩০ বোতল মদ, ৬৩ বোতল ফেন্সিডিল, ০২ টি মোবাইল সেট, ০১ টি পালসার মোটর সাইকেলসহ ধৃত-আসামী ০১ জন ও পলাতক আসামী ০৩ জন আটক করে সিজার করেছে ২,৮৩,২০০.০০ টাকা ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ২২৫ বোতল ভারতীয় মদ ও ৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে সিজার করেছে-৩,৩৭,৫০০.০০ টাকা।   

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ০৬ সেপ্টেম্বর ২০১৫



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের গুরুদাহ করিডোরের মাধ্যমে ০৪ টি গরু হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে-২,০০০.০০ টাকা।

কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেন চলাচলের প্রতিবেদন-০৫ সেপ্টেম্বর ২০১৫



অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ঢাকা - কলকাতা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ০৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ৩১৩ জন, ভারতীয় ৩৮ জন ও ইউএসএ নাগরিক ০১ জনসহ সর্বমোট ৩৯৪ জন নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন করেছে।

দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ০৫ সেপ্টেম্বর ২০১৫



অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ০৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ১২০ জন ও ভারতীয় নাগরিক ০৮ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ২১০ জন এবং ভারতীয় নাগরিক ১৩ জনসহ সর্বমোট ৩৫১ জন নাগরিক গমনাগমন করেছেন।

পতাকা বৈঠকের প্রতিবেদন: ০৫ সেপ্টেম্বর ২০১৫



অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বিজি ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে মেদেনীপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, টুংগী ক্যাম্প, ধোপাখালী বিওপি-১১৩ বিএসএফ বিএন, মেটেরী ক্যাম্প, বরাদী বিওপি-১১৩ বিএসএফ বিএন, গোবিন্দ্রপুর ক্যাম্প, ফুলবাড়ী বিওপি-১১৩ বিএসএফ বিএন, হরেন্দ্রপুর ক্যাম্প এবং শ্যামকুর বিওপি-১৭৩ বিএসএফ বিএন, ফটিককারী ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।