Saturday, January 16, 2016



সিজার প্রতিবেদন : ১৭ জানুয়ারি ২০১                         

                                                                                                                                                                                                                    

কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৬ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৭ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-২,৫১,৯০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১৬ বোতল ৩৫ বোতল মদ ও ১১৫ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে ৯৮,৫০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৪০ বোতল মদ, ৬৮ বোতল ফেন্সিডিল ০১ জন আসামীসহ ০১ টি সুটার গান, ০১ রাউন্ড গুলি এবং ০১ টি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী আটক করে সিজার করেছে ১,৫৩,৪০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ১৭ জানুয়ারি-২০১৬ - শুন্য

পতাকা বৈঠকের প্রতিবেদন: ১৬ জানুয়ারি ২০১৬



অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে নতুনপাড়া বিওপি-১১৩ বিএসএফ বিএন, খেজুরবাগান ক্যাম্প এবং মুজিবনগর বিওপি-৮৫ বিএসএফ বিএন, সুটিয়া ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়। 

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ১৬ জানুয়ারি ২০১৬

ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-২১৭ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ২০১ জন
         (২)      ভারতীয় নাগরিকঃ ১৬ জন
খ।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-২৭৯ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ২৫৯ জন
         (২)      ভারতীয় নাগরিকঃ ২০ জন
         আইসিপিতে রাজস্ব আদায়ঃ শূন্য।

কলকাতা -ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ১৬ জানুয়ারি ২০১৬

ক।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৯৪ জন)
         ১।      বাংলাদেশী নাগরিকঃ ৩০৮ জন
         ২।      ভারতীয় নাগরিকঃ ৮৫ জন
         ৩।       কানাডিয়ান নাগরিকঃ ০১ জন
         মৈত্রী ট্রেনে রাজস্ব আদায়ঃ শুন্য।

Friday, January 15, 2016

উপ শাখা সীপকস কুষ্টিয়ার সনদ পত্র বিতরন এবং বাৎসরিক বনভোজন

অদ্য ১৬-১-২০১৬ তারিখ উপ শাখা সীপকস কুষ্টিয়ার সনদ পত্র বিতরন এবং বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপ শাখা সীপকস কুষ্টিয়ার কোষাধক্ষ শামীমা ইসরাত প্রধান অতিথি হিসাবে উপ শাখা সীপকস কুষ্টিয়ার বিভিন্ন ব্যাচের ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন  করেন । এসয় উপস্থিত ছিলেন অপস ম্যাডাম এবং  বিভিন্ন ব্যাচের ছাত্রীগন।














সিজার প্রতিবেদন : ১৬ জানুয়ারি ২০১৬


                                                                                                                                                                                                                
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৫ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৬ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-৬৬,৯০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১৬ বোতল মদ ও ৯১ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামী আটক করে সিজার করেছে ৬৩,৪০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ০১ কেজি গাঁজা আটক করে সিজার করেছে ৩,৫০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ১৬ জানুয়ারি-২০১৬ - শুন্য

কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্তৃক ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন


অদ্য ১৫--২০১৬ তারিখ বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কর্ণেল হ্লা হেন মং,পিজিবিএমএস,  ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন  করেন, সময় তার সাথে উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম, জি+, অধিনায়ক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক(অপারেশন) সেক্টর সদর, কুষ্টিয়া







 

পতাকা বৈঠকের প্রতিবেদন: ১৫ জানুয়ারি ২০১৬



অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৪৭ বর্ডার গার্ড ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে রুদ্রনগর বিওপি-১৫ বিএসএফ বিএন, নন্দনপুর ক্যাম্প এবং বুড়িপোতা কোম্পানী-১৫ বিএসএফ বিএন, নাটনা ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।