অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ০৭
নভেম্বর ২০১৫ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ২৯৪ জন এবং ভারতীয়
নাগরিক ১১১ জনসহ সর্বমোট ৪০৫ জন নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন করেছেন।
Saturday, November 7, 2015
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ০৭ নভেম্বর -২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক
পোষ্ট দিয়ে ০৭ নভেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ১১৩
জন ও ভারতীয় নাগরিক ১১ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১০০ জন
এবং ভারতীয় নাগরিক ২২ জনসহ সর্বমোট ২৪৬ জন নাগরিক গমনাগমন করেছেন।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ০৭ নভেম্বর ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত
এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে আনন্দবাস বিওপি-৮১ বিএসএফ বিএন, ব্রম্ব্রননগর
ক্যাম্প, ফুলবাড়ী বিওপি-১১৩ বিএসএফ বিএন, হরেন্দ্রপুর ক্যাম্প, নতুনপাড়া বিওপি-১১৩
বিএসএফ বিএন, খেজুরপাড়া ক্যাম্প, ধোপাখালী বিওপি-১১৩ বিএসএফ বিএন, মেটেরী ক্যাম্প
এবং রাজাপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, গেদে ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ
পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী
বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত
পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা,
নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে
সম্পর্কে আলোচনা করা হয়।
Friday, November 6, 2015
সিজার প্রতিবেদন : ০৭ নভেম্বর ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৬ নভেম্বর
২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৭ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট
সিজার হয়েছে-২,৯০,৮০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৭৭ বোতল ভারতীয়
মদ ও ৩৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে সিজার করেছে-২,৬৮,৩০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে সিজার করেছে-২২,৫০০.০০ টাকা।
করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ০৭ নভেম্বর-২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৬ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৭ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৬ এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কার্পাসডাংগা ও মহিষকুন্ডি
করিডোরের মাধ্যমে ০১টি
ঘোড়া ও ১৬ টি মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ১৪,০০০.০০ টাকা।
ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ০৬ নভেম্বর-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ০৫
নভেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ২৪৭ জন, ভারতীয়
নাগরিক ৭৭ জন এবং অষ্ট্রোলিয়া নাগরিক ০১ জনসহ সর্বমোট ৩২৫ জন নাগরিক বাংলাদেশ
হতে ভারতে গমন করেছেন।
Subscribe to:
Posts (Atom)