Friday, December 30, 2016

সিজার প্রতিবেদন : ৩১ ডিসেম্বর ২০১৬



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার ,১০,৫৭৫.০০ টাকা। বিজিবি কর্তৃক  ৯৬ বোতল ফেন্সিডিল, ৬০ কেজি বাংলাদেশী সীসা, ০১টি মোটর সাইকেল ০৫ টি ভারতীয় গরু আটক করে সিজার করেছে ,২৮,৪০০.০০ টাকা এবং ৫৮ বিজিবি কর্তৃক ১৯ পিচ ইয়াবা ট্যাবলেট, .৮৫০ গ্রাম গাজা এবং ০২ টি ভারতীয় গরু আটক করে সিজার করেছে ৮২,১৭৫.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় : ৩১ ডিসেম্বর ২০১৬ - শুন্য

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ৩০ ডিসেম্বর ২০১৬

১।    অদ্য ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঁঝা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২২ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার ইছাখালী নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঝাঁঝাঁ কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের বেতাই ক্যাম্প কমান্ডার এসআই আরসি রায়।
২।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ৩০ ডিসেম্বর ২০১৬

ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৪১ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ২৯৪ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ৪৭ জন
খ।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৪৯৬ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ৪৬১ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ৩৫ জন
     রাজস্ব আদায়ঃ-শুন্য।

Thursday, December 29, 2016

সিজার প্রতিবেদন : ৩০ ডিসেম্বর ২০১৬



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৯ ডিসেম্বর ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ৩০ ডিসেম্বর ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার ,৮৯,৭০.০০ টাকা। বিজিবি কর্তৃক  ২৯ বোতল মদ, ৩১৮ বোতল ফেন্সিডিল এবং ভারতীয় গরু আটক করে সিজার করেছে ,৫০,৭০০.০০ টাকা এবং ৫৮ বিজিবি কর্তৃক ২০ বোতল মদ এবং ০১ টি বাইসাইকেল আটক করে সিজার করেছে ৩৯,০০০.০০ টাকা।