অদ্য ২৭ ফেব্রুয়ারী ২০১৬ তারিখ দক্ষিন পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার
জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম, ৫৮ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল
মাহবুবুর রহমান,পিএসসি, লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, জি+, অধিনায়ক, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক অপারেশন, কুষ্টিয়া সেক্টর।
Saturday, February 27, 2016
মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ২৭ ফেব্রুয়ারি-২০১৬
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক
পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ২৭ ফেব্রুয়ারি ২০১৬
তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ৩২৪ জন, ভারতীয় নাগরিক ৬২ জনসহ
সর্বমোট ৩৮৬ জন নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন করেছে এবং মৈত্রী ট্রেনে রাজস্ব
আদায় শুন্য।
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ২৭ ফেব্রুয়ারি -২০১৬
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক
পোষ্ট দিয়ে ২৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী
নাগরিক ১৬৫ জন, ভারতীয় নাগরিক ৩৭ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী
নাগরিক ২৯৭ জন এবং ভারতীয় নাগরিক ২৪ জনসহ সর্বমোট ৫২৩ জন নাগরিক গমনাগমন করেছেন।
আইসিপিতে রাজস্ব আদায় শুন্য ।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ২৭ ফেব্রুয়ারি ২০১৬
অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
গয়েশপুর কোম্পানী-১১৩ বিএসএফ বিএন, বানপুর ক্যাম্প, রাজাপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন,
গেদে ক্যাম্প, বিলগাথুয়া বিওপি-৩৯ বিএসএফ বিএন, বালিশিশা ক্যাম্প এবং প্রাগপুর কোম্পানী-৩৯
বিএসএফ বিএন, বিজয়মাঠপাড়া ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে
সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া,
ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার
না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা
করা হয়।
Friday, February 26, 2016
সিজার প্রতিবেদন : ২৭ ফেব্রুয়ারি - ২০১৬
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৬ ফেব্রুয়ারি
২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট
সিজার হয়েছে-৩,৪৫,০০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন কর্তৃক ১৫৪ বোতল ভারতীয় মদ আটক
করে সিজার করেছে ২,৩১,০০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৭৬ বোতল
ভারতীয় মদ আটক করে সিজার করেছে ১,১৪,০০.০০ টাকা।
Subscribe to:
Posts (Atom)