Saturday, March 5, 2016

সিজার প্রতিবেদন : ০৬ মার্চ - ২০১৬



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৫ মার্চ ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৬ মার্চ ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-৪১,৩৫,৩০০.০০ টাকা। সেক্টর সদর কুষ্টিয়া কর্তৃক ২৬ টি ভারতীয় শাড়ী, ১০,৮৮৯ মিটার ভারতীয় থান কাপড়, ৫০০০ পিস ভারতীয় কনডম, দুধ ২৫ কেজি এবং ০৫ টি ল্যাহেঙ্গা আটক করে সিজার করেছে ৩৪,৮৪,২০০.০০ টাকা, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১৫ কেজি গাঁজা আটক করে সিজার করেছে ১,২৮,১০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ২২ বোতল মদ ও ৪৯০০০ পিস আরমিট ট্যাবলেট আটক করে সিজার করেছে ৫,২৩,০০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ০৬ মার্চ -২০১৬ - শুন্য

পতাকা বৈঠকের প্রতিবেদন: ০৫ মার্চ ২০১৬



অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ফুলবাড়ী বিওপি-১১৩ বিএসএফ বিএন হরেন্দ্রপুর ক্যাম্প, গয়েশপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, বানপুর ক্যাম্প, সুলতানপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, হালদারপাড়া ক্যাম্প, ধোপাখালী বিওপি-১১৩ বিএসএফ বিএন, মেটেরী ক্যাম্প এবং নিমতলা বিওপি-১১৩ বিএসএফ বিএন, গেদে ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়। 

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ০৫ মার্চ ২০১৬

ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-২৬৪ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ২৩৩ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ৩১ জন
                                                                                                                      
খ।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৫৯ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ৩১৫ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ৪৪ জন
        আইসিপিতে রাজস্ব আদায়ঃ নাই।

কলকাতা -ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ০৫ মার্চ ২০১৬

ক।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৯৬ জন)
         ১।      বাংলাদেশী নাগরিকঃ ৩০৩ জন
         ২।      ভারতীয় নাগরিকঃ ৯২ জন
        ৩।       অস্ট্রেলিয়া নাগরিকঃ ০১ জন
       মৈত্রী ট্রেনে রাজস্ব আদায়ঃ ৪৭,৬৮০/-

Friday, March 4, 2016

সিজার প্রতিবেদন : ০৫ মার্চ - ২০১৬


                                                                                                                                                                                                                  

কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৪ মার্চ ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৫ মার্চ ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-২,০৪,২০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ০৯ বোতল মদ ও ১৯০ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে ৮৯,৫০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৬৯ বোতল মদ ও ২৮ বোতল ফেন্সিডিল এবং ০১ জন আসামী আটক করে সিজার করেছে ১,১৪,৭০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ০৫ মার্চ-২০১৬



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৪ মার্চ ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৫ মার্চ ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ০৪ টি গরু ও ০৬ টি মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে-৫,০০০.০০ টাকা।

পতাকা বৈঠকের প্রতিবেদন: ০৪ মার্চ ২০১৬



অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে মুজিবনগর কোম্পানী-৮১ বিএসএফ বিএন, পাথরঘাটা ক্যাম্প ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।