অদ্য ২৬-০৩-১৬ তারিখ
উপ শাখা সীপকস
কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষ্যে
চিলড্রেন ক্লাবের ছাত্র/ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগীতা
শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করেন সাধারন
সম্পাদিকা উপ শাখা
সীপকস কুষ্টিয়া
।এছাড়াও উপস্থিত ছিলেন কোষাধক্ষ উপশাখা সীপকস কুষ্টিয়া, সমন্ময়কারি অফিসার
ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুন ।
Saturday, March 26, 2016
সেক্টর সদর দপ্তর বিজিবি কুষ্টিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন-২০১৬
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস,৪৫ বছর আগে এই দিনে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছিলেন। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয় সেক্টর সদর
দপ্তর বিজিবি কুষ্টিয়ায় । ফজর নামাযের পর মিলাত ও দোয়া অনুষ্ঠিত হয়। শহীদ কর্ণেল
আরেফীন হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগীদের
মাঝে পুরষ্কার বিতরন করা হয় এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কর্নেল মাহবুবুর রহমান,পিএসসি,সেক্টর কমান্ডার কুষ্টিয়া,লেঃ
কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিএসসি ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক অপারেশন, কুষ্টিয়া এবং
সেক্টর সদর ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সকল অফিসার, জেসিও এবং সৈনিকগন অংশগ্রহন করেন।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ২৬ মার্চ ২০১৬
অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত
এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ঠাকুরপুর বিওপি-৮১ বিএসএফ বিএন, রাংগেরপোতা,
সুলতানপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, হালদারপাড়া ক্যাম্প, বারাদী বিওপি-১১৩ বিএসএফ
বিএন বিষ্ণুপুর ক্যাম্প, ধোপাখালী বিওপি-১১৩ বিএসএফ বিএন, মেটেরী ক্যাম্প এবং
নাজিরাকোন বিওপি-৮১ বিএসএফ বিএন, পাথরঘাটা ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ
পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর
মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না
হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু
পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে
আলোচনা করা হয়।
দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ২৬ মার্চ ২০১৬
ক। বাংলাদেশ হতে
ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-২১৩ জন)
(১) বাংলাদেশী নাগরিকঃ ১৮২ জন
(২) ভারতীয় নাগরিকঃ ৩১ জন
খ।
ভারত হতে
বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৩৪ জন)
(১) বাংলাদেশী নাগরিকঃ ৩২৩ জন
(২) ভারতীয় নাগরিকঃ ১১ জন
আইসিপিতে রাজস্ব আদায়ঃ নাই।
কলকাতা -ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ২৬ মার্চ ২০১৬
ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের
সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৬৮ জন)
১। বাংলাদেশী নাগরিকঃ ২৮৩ জন
২। ভারতীয় নাগরিকঃ ৮৫
জন
মৈত্রী ট্রেনে রাজস্ব আদায়ঃ নাই
Friday, March 25, 2016
সিজার প্রতিবেদন : ২৬ মার্চ - ২০১৬
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার
মধ্যে ২৫ মার্চ ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৬ মার্চ ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত
সর্বমোট সিজার হয়েছে-৪,৩৬,৭০০.০০
টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৫৭০ প্যাকেট ভারতীয় চেইনের লকেট, ৯৫০ পিস ভারতীয়
তুরসী মালা ও ৮৪০ পিস ভারতীয় বিহত্তি মালা আটক করে সিজার করেছে ১,০৪,৭০০.০০ টাকা
এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ০৮ বোতল ভারতীয় মদ, ১৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও
আরমিট ট্যাবলেট ২,৫০,০০০ পিস আটক করে সিজার করেছে ৩,৩২,০০০.০০ টাকা।
ঢাকা-কলকাতা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের প্রতিবেদন: ২৫ মার্চ ২০১৬
ক। বাংলাদেশে হতে ভারত গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৩২ জন)
১। বাংলাদেশী নাগরিকঃ ২৬৬ জন
২।
ভারতীয় নাগরিকঃ ৬৬ জন
মৈত্রী ট্রেনে রাজস্ব
আদায়ঃ নাই
দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ২৫ মার্চ ২০১৬
ক। বাংলাদেশ হতে
ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৪০৫ জন)
(১) বাংলাদেশী নাগরিকঃ ৩৬৪ জন
(২) ভারতীয় নাগরিকঃ ৪১ জন
খ।
ভারত হতে
বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৪৫৫ জন)
(১) বাংলাদেশী নাগরিকঃ ৪২৬ জন
(২) ভারতীয় নাগরিকঃ ২৮ জন
(৩) সাউথ আফ্রিকা নাগরিকঃ ০১ জন
আইসিপিতে রাজস্ব আদায়ঃ নাই।
Thursday, March 24, 2016
পতাকা বৈঠকের প্রতিবেদন: ২৪ মার্চ ২০১৬
অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত
এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে রাজাপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, গেদে ক্যাম্প এর মধ্যে
সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে উভয়
দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা,
অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে
প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।
Subscribe to:
Posts (Atom)