Saturday, November 14, 2015

সিজার প্রতিবেদন : ১৫ নভেম্বর ২০১৫


কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৪ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৫ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-৫৫,৮০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৩৪ বোতল ভারতীয় মদ ও ১২ বোতল ভারতীয় ফেনিডিল আটক করে সিজার করেছে-৫৫,৮০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০১৫ - শুন্য

ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ১৪ নভেম্বর-২০১৫


অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ঢাকা-কলকাতা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ১৪ নভেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ৩০৭ জন এবং ভারতীয় নাগরিক ৮৬ জনসহ সর্বমোট ৩৯৩ জন নাগরিক ভারত হতে বাংলাদেশ আগমন করেছে।

দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ১৪ নভেম্বর -২০১৫


অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ১৪ নভেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ১০২ জন, ভারতীয় নাগরিক ২১ জন ও ইউএস নাগরিক ০১ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৪৭ জন এবং ভারতীয় নাগরিক ১৪ জনসহ সর্বমোট ২৮৫ জন নাগরিক গমনাগমন করেছেন।    

পতাকা বৈঠকের প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০১৫

অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে সুলতানপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, হালদারপাড়া ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়। 

Friday, November 13, 2015

সিজার প্রতিবেদন : ১৪ নভেম্বর ২০১৫



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৩ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৪ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-১,৫৪,৫০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৭৭ বোতল ভারতীয় মদ আটক করে সিজার করেছে-১,১৫,৫০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২৬ বোতল মদ আটক করে সিজার করেছে-৩৯,০০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ১৪ নভেম্বর-২০১৫



কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৩ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৪ নভেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ১২ টি মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ৬,০০০.০০ টাকা।