Saturday, January 23, 2016

যশোর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল এর ফাইনাল খেলা



গত ২১-১-২০১৬ তারিখ আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ০৬, ২৩,২৬,৩৪,৩৮ এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অংশগ্রহন করে। ৪৭ এবং ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চাম্পিয়ন এবং ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রানার আপ হওয়ার গৈারব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথী বিজিত ও চ্যাম্পিয়ন দল এবং  খেলোয়ারদের ব্যক্তিগত পুরষ্কার প্রদান করেন । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান, পিবিজিএম, রিজিয়ন কমান্ডার, যশোর, এ সময় তার সাথে উপস্থিত ছিলেন  কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস, সেক্টর কমান্ডার, বিজিবি কুষ্টিয়া লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+, অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, এছাড়াও সেক্টর ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সকল অফিসার, জেসিও, সেক্টর ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সকল সৈনিক ও সকল খেলোয়াড়।









পতাকা বৈঠকের প্রতিবেদন: ২৩ জানুয়ারি ২০১৬



অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে জগন্নাথপুর বিওপি-৮১ বিএসএফ বিএন, গোংরা ক্যাম্প, কাথুলী কোম্পানী-১৫ বিএসএফ বিএন তেইনপুর ক্যাম্প এবং জামালপুর বিওপি-৪৩ বিএসএফ বিএন, নাসিরাপাড়া ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়। 

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে নাগরিক গমনাগমন: ২৩ জানুয়ারি ২০১৬

ক।      বাংলাদেশ হতে ভারতে গমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-১৮২ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ১৭০ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ১২ জন
খ।  ভারত হতে বাংলাদেশে আগমনকারীদের সংখ্যা (সর্বমোট নাগরিক-৩৭৪ জন)
          (১)      বাংলাদেশী নাগরিকঃ ৩৫৯ জন
          (২)      ভারতীয় নাগরিকঃ ১৫ জন
     আইসিপিতে রাজস্ব আদায়ঃ শূন্য।

Friday, January 22, 2016

সিজার প্রতিবেদন : ২৩ জানুয়ারি ২০১৬

কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২২ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৩ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-৫৫,০০০.০০ টাকা। ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে সিজার করেছে ১০,০০০.০০ টাকা এবং ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ০১ টি ভারতীয় গরু আটক করে সিজার করেছে ৪৫,০০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ২৩ জানুয়ারি-২০১৬


কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২২ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৩ জানুয়ারি ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ০৮ টি গরু ও ১০ মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে-৯,০০০.০০ টাকা।

পতাকা বৈঠকের প্রতিবেদন: ২২ জানুয়ারি ২০১৬



অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে জামালপুর বিওপি-৪৩ বিএসএফ বিএন, উদয় কিষাণ ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।