অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট
দিয়ে ১৬ মে ২০১৫ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস
ট্রেনে বাংলাদেশী নাগরিক ২২৫ জন, ভারতীয় ৭০ জন, আমেরিকান ০২ জন এবং জার্মানী ০১ জন
সহ সর্বমোট ৩৪৮ জন নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন করেছে।
Saturday, May 16, 2015
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ১৬ মে-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার
দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ১৬ মে ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী
নাগরিক ১০০ জন ও ভারতীয় নাগরিক ০৭ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী
নাগরিক ১৪৩ জন ও ভারতীয় নাগরিক ১৬ জন। সর্বমোট ভারত এবং বাংলাদেশী ২৬৬ জন নাগরিক গমনাগমন
করেছেন।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ১৬ মে-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বিওপি/ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠক
গয়েশপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, বানপুর ক্যাম্প, সুলতানপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন,
হালদারপাড়া ক্যাম্প এবং দর্শনা বিওপি-১১৩ বিএসএফ বিএন, গেদে কোম্পানী এর মধ্যে
সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক সম্পন্ন হয়।
বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত
রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন
মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে
কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
Friday, May 15, 2015
সিজার প্রতিবেদন : ১৬ মে- ২০১৫
কুষ্টিয়া
সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৫ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৬ মে ২০১৫
তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে - ৪,৮৬,৫০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন কর্তৃক ৪৭ বোতল ভারতীয় মদ, ৩৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে সিজার
করেছে ২,১২,১০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১৮৩ বোতল ভারতীয় মদ
আটক করে সিজার করেছে- ২,৭৪,৫০০.০০ টাকা।
করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ১৬ মে-২০১৫
অত্র
সেক্টরের অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক কার্পাসডাংগা ও গুরুদাহ
করিডোরের মাধ্যমে ২৭৫ টি গরু এবং ৩৩ টি মহিষ হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায়
হয়েছে- ১,৫৪,০০০.০০ টাকা।
Thursday, May 14, 2015
সিজার প্রতিবেদন : ১৫ মে- ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১৪
মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৫ মে ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার
হয়েছে - ১,৯৩,৪০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করে সিজার করেছে ৩৭,৬০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৮৬
বোতল ভারতীয় মদ এবং ৬০ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে- ১,৫৩,০০০.০০ টাকা।
Subscribe to:
Posts (Atom)