কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ৩০
এপ্রিল ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০১ মে ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট
সিজার হয়েছে-১,৯৫,৬২০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন কর্তৃক ৮৭ বোতল মদ ও ২৪ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে ১,৪০,১০০.০০
টাকা এবং ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৩৭ বোতল মদ ও প্লাস্টিকের ০২টি বস্তা আটক
করে সিজার করেছে ৫৫,৬২০.০০ টাকা।
Saturday, April 30, 2016
Thursday, April 28, 2016
সিজার প্রতিবেদন : ২৯ এপ্রিল- ২০১৬
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৮
এপ্রিল ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৯ এপ্রিল ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত
সর্বমোট সিজার হয়েছে-১,৮৯,২০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন কর্তৃক ৬০ বোতল মদ ও ১৪৮ বোতল ফেন্সিডিল আটক করে সিজার করেছে ১,৪৯,২০০.০০
টাকা এবং ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ০১ টি গরু আটক করে সিজার করেছে ৪০,০০০.০০
টাকা।
বিজিবি-বিএসএফ বন্ধুত্বপূর্ন ভলিবল খেলা অনুষ্ঠিত
অদ্য ২৮ এপ্রিল ২০১৬ তারিখ ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং ১৫ বিএসএফ
ব্যাটালিয়নের মধ্যে বন্ধুত্বপূর্ন ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১৫ বিএসএফ
ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন হওযার গৌরব অর্জন করে ।
সীমান্তে হত্যা , চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
অদ্য ২৮ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৬টা পর্যন্ত ৪৭ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায়
সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং
মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান,পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ বেলাল হোসেন,জেলা
প্রশাসক,কুষ্টিয়া, সভাপতি লে: কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম, পিএসসি ইঞ্জিনিয়ার্স , অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক অপারেশন,
কুষ্টিয়া সেক্টর। তাছাড়া
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত সভায় প্রধান
অতিথি হিসেবে সেক্টর কমান্ডার বিজিবি কুষ্টিয়া বলেন চোরাচালানী মালামাল প্রতিরোধের
জন্য স্বোচ্চার হওয়া, নারী ও শিশু পাচার বন্ধ এবং মাদক দ্রব্য আমাদের যুব সমাজকে
ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে বিধায় তা পরিহারের জন্য সকলকে আহব্বান জানান । উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সিজার প্রতিবেদন : ২৮ এপ্রিল- ২০১৬
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার
মধ্যে ২৭ এপ্রিল ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৮ এপ্রিল ২০১৬ তারিখ ১৪০০ ঘটিকা
পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-২,৬৩,৬০০.০০
টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১০৮ বোতল মদ ও ১০৪ বোতল ফেন্সিডিল আটক করে
সিজার করেছে ২,০৩,৬০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ফেন্সিডিল
১৫০ বোতল আটক করে সিজার করেছে ৬০,০০০.০০ টাকা।
Wednesday, April 27, 2016
পতাকা বৈঠকের প্রতিবেদন: ২৭ এপ্রিল ২০১৬
অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত
এলাকায় অধীনস্থ কোম্পানী/বিওপি পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে নাজিরাকোনা বিওপি-৮১ বিএসএফ বিএন, পাথরঘাটা
কোম্পানী এবং দর্শনা কোম্পানী-১১৩ বিএসএফ বিএন, গেদে ভারপ্রাপ্ত কোম্পানী এর মধ্যে
সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের
সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে
সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না
করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না
হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।
Subscribe to:
Posts (Atom)




