Saturday, December 26, 2015

সিজার প্রতিবেদন : ২৭ ডিসেম্বর ২০১৫


কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৬ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৭ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-১,৭০,৩০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ৪৮ বোতল ভারতীয় মদ ও ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে সিজার করেছে ৮৪,৮০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৫৭ বোতল ভারতীয় মদ আটক করে সিজার করছে-৮৫,৫০০.০০ টাকা।

করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ২৭ ডিসেম্বর ২০১৫ - শুন্য

৮৭ তম রিক্রুট ব্যাচের সেক্টর কমান্ডার মহোদয়ের সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহন



অদ্য ২৬-১২-২০১৫ তারিখ ০৯০০ ঘটিকায় বিজিবি, কুষ্টিয়া সেক্টর প্যারেড গ্রাউন্ডে ৮৭ তম রিক্রুট ব্যাচের  সেক্টর কমান্ডার মহোদয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সালাম গ্রহন করেন কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস, সেক্টর কমান্ডার সেক্টর সদর কুষ্টিয়া মোট ০৪(চার)টি কোম্পানী সমাপনী কুচকাওয়াজ এ অংশগ্রহন করেএ সময় প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুটদের মধ্যে পুরস্কার বিতরন করেন এবং তার মূল্যবান বক্তব্য পেশ করেনসংঘবদ্ধ কুচকাওয়াজ এর মধ্য দিয়ে প্যারেডের সমাপ্তি হয়উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ আবুল কালাম আজাদ, জি+, অধিনায়ক ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মেজর মোঃ আনোয়ার জাহিদ উপ-অধিনায়ক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চুয়াডাঙ্গা, ।  কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোঃ তারেক মাহমুদ সরকার এবং সেক্টর সদর ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর সকল সৈনিক ও পরিবার বর্গ।







মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ২৫ ডিসেম্বর-২০১৫



অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ঢাকা-কলকাতা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ৩৩৯ জন, ভারতীয় ৬৮ নাগরিক এবং অষ্ট্রেলিয়ান নাগরিক ০১ জনসহ সর্বমোট ৪০৮ জন নাগরিক বাংলাদেশ হতে ভারতে গমন করেছে।

দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ২৬ ডিসেম্বর -২০১৫



অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ২৬ ডিসেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ১৪০ জন ও ভারতীয় নাগরিক ১৬ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১২২ জন এবং ভারতীয় নাগরিক ১৬ জনসহ সর্বমোট ২৯৪ জন নাগরিক গমনাগমন করেছেন।     

পতাকা বৈঠকের প্রতিবেদন: ২৬ ডিসেম্বর ২০১৫


অত্র সেক্টর এবং দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে মদনা বিওপি-১১৩ বিএসএফ বিএন, কাদিরপুর ক্যাম্প, বারাদী বিওপি-১১৩ বিএসএফ বিএন, গোবিন্দপুর ক্যাম্প, ধোপাখালী বিওপি-১১৩ বিএসএফ বিএন, মেটেরী ক্যাম্প এবং বারাদী বিওপি-১৭৩ বিএসএফ বিএন, জোড়পাড়া ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।

Friday, December 25, 2015

সিজার প্রতিবেদন : ২৬ ডিসেম্বর ২০১৫


কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ২৬ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট সিজার হয়েছে-৪৬,১৫০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১৫ পিচ ভারতীয় সেনেগ্রা ও ৯০ পিচ নিমচপি ট্যাবলেট আটক করে সিজার করেছে ৩,১৫০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ২২ বোতল মদ ও ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে সিজার করছে-৪৩,০০০.০০ টাকা।