কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৪
ডিসেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৫ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত
সর্বমোট সিজার হয়েছে-৩,৮৯,০০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন কর্তৃক ৩৯ বোতল মদ আটক করে সিজার করেছে ৫৮,৫০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার
গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ০৭ বোতল মদ, ভারতীয় ০২ টি মহিষ, ০২ টি ষাড় গরু এবং ০১ টি
গাভী আটক করে সিজার করেছে ৩,৩০,৫০০.০০ টাকা।
Saturday, December 5, 2015
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ০৫ ডিসেম্বর -২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ০৫ ডিসেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ১৪১ জন ও ভারতীয় নাগরিক ১৪ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৫৭ জন এবং ভারতীয় নাগরিক ২৯ জনসহ সর্বমোট ৩৪১ জন নাগরিক গমনাগমন করেছেন।
মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ০৫ ডিসেম্বর-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ০৫
ডিসেম্বর ২০১৫ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৩০ জন এবং ভারতীয়
নাগরিক ২৫২ জনসহ সর্বমোট ৩৮২ জন নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন করেছে।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ০৫ ডিসেম্বর ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত
এলাকায় অধীনস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বারাদী বিওপি-১১৩ বিএসএফ বিএন, বিজয়পুর ক্যাম্প,
জগন্নাথপুর বিওপি-৮১ বিএসএফ বিএন, গোংরা ক্যাম্প, ধোপাখালী বিওপি-১১৩ বিএসএফ বিএন,
মেটেরী ক্যাম্প এবং সুলতানপুর বিওপি-১১৩ বিএসএফ বিএন, হালদারপাড়া ক্যাম্প এর মধ্যে
সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয়
দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা,
অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে
প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।
Friday, December 4, 2015
মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ০৪ ডিসেম্বর-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ঢাকা-কলকাতা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ০৪ ডিসেম্বর
২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারেতে গমনকারী বাংলাদেশী নাগরিক ২০৫ জন এবং ভারতীয়
নাগরিক ৪১ জনসহ সর্বমোট ২৪৬ জন নাগরিক বাংলাদেশ হতে ভারতে গমন করেছে।
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ০৪ ডিসেম্বর -২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ০৪ ডিসেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ২২৮ জন ও ভারতীয় নাগরিক ২০ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১৫৮ জন এবং ভারতীয় নাগরিক ২৮ জনসহ সর্বমোট ৪৩৪ জন নাগরিক গমনাগমন করেছেন।
Subscribe to:
Posts (Atom)