Saturday, August 8, 2015
করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ১০ আগস্ট ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৮ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৯ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কার্পাসডাংগা করিডোরের মাধ্যমে ০২ টি গরু হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ১,০০০.০০ টাকা।
কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেন চলাচলের প্রতিবেদন-০৮ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক
পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ০৮ আগস্ট ২০১৫
তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ২৭৩ জন, ভারতীয় ৮১ জন ও
অস্ট্রেলিয়ান নাগরিক ০১ জনসহ সর্বমোট ৩৫৫ জন নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন
করেছে।
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ০৮ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক
পোষ্ট দিয়ে ০৮ আগস্ট ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ৮০ জন
ও ভারতীয় নাগরিক ০৬ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ৮৯ জন
এবং ভারতীয় নাগরিক ১৭ জনসহ সর্বমোট ১৯২ জন নাগরিক গমনাগমন করেছেন।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ০৮ আগস্ট ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন
সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ বিজি ব্যাটলিয়নের কোম্পানী/ বিওপি পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপি-১১৩
বিএসএফ বিএন, মেটেরী ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহারদপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক
সম্পন্ন হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায়
রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন
মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং
বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।
Friday, August 7, 2015
সিজার প্রতিবেদন : ০৮ অগস্ট ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার
মধ্যে ০৭ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৮ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত সর্বমোট
সিজার হয়েছে ১১,০৭,১২০.০০ টাকা।৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ১২৭ বোতল মদ, ৭৭০
বোতল ফেন্সিডিল, ২০ টি ভারতীয় ডিকলোলগ ইনজেকশন, ৪৪২০ টি বিভিন্ন প্রকার ট্যাবলেট ও
১৬ টি কুইটড্রাম ক্রীমসহ ০৩ জন আসামী আটক করে সিজার করেছে ৬,১২,৩৯০.০০ টাকা এবং ৪৭
বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৭০ বোতল মদ, ০৫ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটর
সাইকেল, ০১ টি মোবাইল সেট, ০৪ টি মোবাইল সিম কার্ড, বাংলাদেশী ১৪০৮০/- টাকা নগদ সহ
০২ জন আসামী এবং পলাতক ০৩ জন আটক করে সিজার করেছে ৪,৯৪,৭৩০.০০ টাকা।
করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ০৮ আগস্ট ২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ০৭ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ০৮ আগস্ট ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৬ ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কার্পাসডাংগা ও দারিয়াপুর
করিডোরের
মাধ্যমে ০৪ টি গরু হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ২,০০০.০০ টাকা।
Subscribe to:
Posts (Atom)