কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১২
ডিসেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত
সর্বমোট সিজার হয়েছে-২,১১,১০০.০০ টাকা। ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন কর্তৃক ৯৪ বোতল ভারতীয় মদ, ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১ টি স্প্রে
মেশিন ও ০১ জন আসামী আটক করে সিজার করেছে ১,৬০,১০০.০০ টাকা এবং ৪৭ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন ৩৩ বোতল ভারতীয় মদ ও ১৫০ কেজি পেয়াজের কুলি আটক করে সিজার করছে-৫১০০০.০০
টাকা।
Saturday, December 12, 2015
করিডোর ট্যাক্স আদায় প্রতিবেদন: ১৩ ডিসেম্বর-২০১৫
কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ন এলাকার মধ্যে ১২ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা হতে ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৪০০ ঘটিকা পর্যন্ত ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহিষকুন্ডি করিডোরের মাধ্যমে ২৯ টি গরু এবং ৫৪ টি মহিষ
হতে সর্বমোট করিডোর ট্যাক্স আদায় হয়েছে- ৪১,৫০০.০০ টাকা।
কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্তৃক ৬ এবং ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন
অদ্য ১২ ডিসেম্বর ২০১৫ তারিখ কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং ৬ এবং ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন। এ সময় তিনি
৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর নবনির্মিত বিভিন্ন ভবন ও ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন করেন এবং ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়ন হতে শীতকালীন প্রশিক্ষনে
অংগ্রহনকারিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল এস এম মনিরুজ্জামান,
অধিনায়ক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম জি+ অধিনায়ক ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন , মেজর মোঃ তারেক মাহমুদ সরকার,
অতিরিক্ত পরিচালক(অপারেশন), সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া।
মৈত্রী ট্রেনে যাত্রী চলাচলের প্রতিবেদন: ১২ ডিসেম্বর-২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা
ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে কলকাতা-ঢাকা যাত্রিবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ১২ ডিসেম্বর
২০১৫ তারিখে ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ২৪৯ জন, ভারতীয় ১১৪ জন,
শ্রীলংকা ০৬ জন, সুইজারল্যান্ড ০১ জন এবং ইউকে নাগরিক ০১ জনসহ সর্বমোট ৩৭১ জন
নাগরিক ভারত হতে বাংলাদেশে আগমন করেছে।
দর্শনা আইসিপি গমনাগমন প্রতিবেদন: ১২ ডিসেম্বর -২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন এলাকার দর্শনা ইমিগ্রেশন চেক
পোষ্ট দিয়ে ১২ ডিসেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ হতে ভারতে গমনকারী বাংলাদেশী নাগরিক ১১২
জন ও ভারতীয় নাগরিক ১২ জন এবং ভারত হতে বাংলাদেশে আগমনকারী বাংলাদেশী নাগরিক ১২৫ জন
এবং ভারতীয় নাগরিক ৩০ জনসহ সর্বমোট ২৭৯ জন নাগরিক গমনাগমন করেছেন।
পতাকা বৈঠকের প্রতিবেদন: ১২ ডিসেম্বর ২০১৫
অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত
এলাকায় অধীনস্থ ৪৭ বর্ডার গার্ড ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে রংমহল বিওপি-৩৯ বিএসএফ বিএন, বুড়িপোতা ক্যাম্প, ঝা
ঝা বিওপি-১৫ বিএসএফ বিএন, লালবাজার ক্যাম্প এবং তেতুলবাড়ী বিওপি-৩৯ বিএসএফ বিএন, বেতরামচন্দ্রপুর
ক্যাম্প এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ণিত
পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার
বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য
বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং
বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।
Subscribe to:
Posts (Atom)