Thursday, March 26, 2015

মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন-২০১৫


২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সেক্টর সদর দপ্তর বিজিবি কুষ্টিয়ায় সকালে ফজর নামাজের পর মিলাদ দোয়ার আয়োজন করা হয়। যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য দেশের উন্নতির জন্য দোয়া করা হয়। শহীদ কর্ণেল আরেফীন হলে ১৩০০ ঘটিকায় প্রীতিভোজের  আয়োজন করা হয়। প্রথমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহাপরিচালকের বানী পরে শোনানো হয়। অত:পর সেক্টর কমান্ডার কর্নেল জাবেদ সুলতান স্বাধীনতা দিবসে আহবানকৃত রচনা প্রতিযোগিতার প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এই অনুষ্ঠানে সেক্টর সদর ৪৭ বিজি ব্যাটালিয়নের সকল অফিসার, জেসিও,অন্যান্য পদবীর সকল সৈনিক উপস্থিতছিলেন। বিকাল ১৬৪৫ ঘটিকায় সকল স্তরের সৈনিকদের জন্য প্রামান্য চিত্র প্রর্দশন করা হয়




No comments:

Post a Comment