পোশাক পরিচছদ ও বিবিধ দ্রব্য সামগ্রী বিক্রয়
বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, মিরপুর, কুষ্টিয়া
বিজ্ঞপ্তি নম্বর ৪৪.০২.৭০০০.০২২.০৪.৪৬০.১৫ তারিখ ১৮ মার্চ ২০১৫
১. বর্ডার
গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া এবং অধীনস্থ ইউনিট সমুহের সৈনিকদের
ব্যবহৃত বিপুল পরিমাণ অকেজো পোষাক-পরিচছদ এবং বিবিধ দ্রব্য সামগ্রী আগামী ১৬ এপ্রিল ২০১৫ তারিখ ১০০০ ঘটিকায় নিলামে
বিক্রয় করা হবে। প্রকৃত বাংলাদেশী নিলাম ডাককারী ব্যক্তি/প্রতিষ্ঠান এতে অংশগ্রহন
করতে পারবেন। যারা ডাকে অংশ গ্রহণ করবেন তারা প্রত্যেকেই জামানত হিসেবে ২০০০/-
(দুই হাজার) টাকা কমিটির নিকট জমা করবেন। অকৃতকার্য নিলাম ডাককারীর জামানত নিলাম কার্য শেষ হওয়ার সাথে সাথে ফেরত দেয়া
হবে এবং কৃতকার্য নিলামকারীর জামানতের অর্থ নিলামের মালামালের মূল্য হিসেবে পরিশোধ
যোগ্য।
২. সর্বোচ্চ
ডাককারীর নিকট নগদ মূল্যে পরিশোধের মাধ্যমে পোশাক-পরিচ্ছদ এবং বিবিধ সামগ্রী নিলামে বিক্রয় করা হবে। সবোর্চ্চ ডাকদাতা
সর্বমোট ডাককৃত টাকার উপর ৫% আয়কর এবং ৪% ভ্যাট বাবদ টাকা জমা দিবেন।
৩. আগ্রহী
ব্যক্তিগণ বিস্তারিত তথ্য জানার জন্য এবং নিলামযোগ্য মালামাল দেখার জন্য প্রত্যহ
সকাল ০৯০০ ঘটিকা হতে দুপুর ১৪০০ ঘটিকা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত)
নিম্নস্বাক্ষরকারীর অফিসে যোগাযোগ করতে পারবেন।
৪. কর্তৃপক্ষ
কোন কারণ দর্শানো ব্যতিরেকে সর্বোচ্চ ডাক গ্রহণ কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
মোঃ তারেক মাহমুদ সরকার
অতিরিক্তপরিচালক (অপারেশন)
সেক্টর কমান্ডারের পক্ষে
addldirops_kst@bgb.gov.bd মোবাইল: ০১৭৬৯৬০৪২০৯(এক্সচেন্জ্ঞ)

No comments:
Post a Comment