আজ ১৪ এপ্রিল বঙ্গাব্দের প্রথম দিন বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সাথে সেক্টর সদর ও ৪৭ ব্যাটালিয়ন ,মিরপুর কুষ্টিয়ায় বর্ষবরণ অনুষ্ঠান বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজন করা হয়। সকাল ১০০০ ঘটিকায় মেলা উদ্ভোদন হয়। মেলা উদ্ভোদন করেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার মহোদয়ের পত্নি , এ সময় উপস্থিত ছিলেন সেক্টর সদর ও ৪৭ ব্যাটালিয়ানের সকল অফিসার ,জেসিও ও সকল সৈনিক বৃন্দ। মেলায় বর্ডার গার্ড প্রাইমারি স্কুল এবং কলেজ সহ মোট সাতটি স্টল বসানো হয় । এছারাও অনেক বেসামরিক স্টল ছিল। মেলায় গ্রাম বাংলার ঐতিহ্য মহিষ ও ঘোড়ার গাড়িও ছিল। স্টল গুলো ছিল গ্রামের চোট্ট কুঠির এর মত খর ও ছন দিয়ে তৈরি । সেক্টর কমান্ডার মহোদয় সকল স্টল পরিদর্শন করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন । সেক্টর কমান্ডার মহোদয় স্টল মালিকদের পুরষ্কার প্রদান করেন। বিকাল ১৮০০ ঘটিকায় সেক্টর কমান্ডার মহোদয় বৈশাখী মেলার সমাপ্তি ঘোষনা করেন ।
No comments:
Post a Comment