Thursday, April 9, 2015

সেক্টর কমান্ডার মহোদয় কর্তৃক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিদর্শন



কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং ০৫-০৪-১৫ ইং তারিখে  সেক্টর কমান্ডার হিসাবে নতুন দায়িত্ব ভার গ্রহন  করার পর ০৯-০৪-১৫ ইং তারিখে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,চুয়াডাঙ্গা পরিদর্শন করেন । প্রথমে কোয়াটার  গার্ড পরিদর্শন করেন , তারপর বিনোদন কক্ষে ১২০০ ঘটিকায় দরবার অনষ্ঠিত হয়। দরবারে সেক্টর কমান্ডার মহোদয় সীমান্ত এলাকায় চোরাচালান মাদক, নারীও শিশু পাচার বন্ধের জন্য কাজ করার আদেশ প্রদান করেন এবং সীমান্তে যাতে কোন প্রকার হত্যা সংঘঠিত না হয় তার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন। তারপর অধিনায়ক ৬ বিজিবি সেক্টর কমান্ডার মহোদয়কে ব্যাটালিয়ন সম্পর্কে ব্রিফ্রিং প্রদান করেন তারপর ৫০ শয্যা বিশিষ্ট বর্ডার গার্ড হাসপাতাল,চুয়াডাঙ্গা পরিদর্শন করেন।  সর্বশেষে সেক্টর কমান্ডার নবনির্মিত  ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ঝিনাইদহ, এর নির্মানাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং দ্রুত ও সঠিক ভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন







No comments:

Post a Comment