কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত ৮৬ ব্যাচ রিক্রট প্রশিক্ষণ চলমান। রিক্রুট
প্রশিক্ষণের অন্যতম প্রশিক্ষণ কর্মসূচীর মধ্যে রয়েছে এলএমজি ফায়ারিং। উল্লেখিত ফায়ারিং
গত ২৬ ও ২৭ এপ্রিল ২০১৫ তারিখে যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত এলএমজি ফায়ারিং পরিদর্শনের
জন্য গত ২৭ এপ্রিল ২০১৫ তারিখে রিজিয়ন কমান্ডার, দক্ষিণ পশ্চিম রিজিয়ন অতিরিক্ত মহাপরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো: শহীদুল ইসলাম, এনডিসি,এএফডব্লিওসি,পিএসসি যশোর
সেনানিবাসের মনোহরপুর ফায়ারিং রেন্জ্ঞ গমন করেন। পরিচালক(অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল
শহীদুর রহমান,পদাতিক পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন। রিক্রুট ট্রেনিং এর ওআইসি মেজর
মো: মেহেদী হাসান রিক্রটদের প্রশিক্ষণের মান ও অন্যান্য বিষয়ে রিজিয়ন কমান্ডারকে অবগত
করেন। রিজিয়ন কমান্ডার চলমান রিক্রুট টেনিং এর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও
পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রমের উপর দিক নির্দেশনা প্রদান করেন।



No comments:
Post a Comment