অদ্য ১০০০ ঘটিকায় কুষ্টিয়া সেক্টরের তত্ত্বাবধানে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত ৮৬ তম রিক্রুট ব্যাচের
আন্তঃ কোম্পানী ফায়ারিং প্রতিযোগিতা - ২০১৫ অনুষ্ঠিত হয়। উক্ত ফায়ারিং প্রতিযোগিতায় মোট চারটি কোম্পানী অংশগ্রহন করে । উক্ত প্রতিযোগিতায় লালন কোম্পানী চাম্পিয়ন এবং রউফ কোম্পানী রানার্স আপ হওয়ার গৈারব
অর্জন করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি চাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে
ব্যাক্তিগত ও দলীয় পুরস্কার প্রদান করেন। উক্ত ফায়ারিং প্রতিযোগিতায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং। এ সময় উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর, ৪৭ বিজি ব্যাট্যালিয়নের সকল অফিসার,জেসিও, অন্যান্য পদবীর সৈনিক ও ৮৬ তম ব্যাচ সকল রিক্রুট বৃন্দ। পরিশেষে প্রধান অতিথি প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করার জন্য প্রশিক্ষনের ওআইসি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ৮৬ তম রিক্রুট ব্যাচের
আন্তঃ কোম্পানী ফায়ারিং প্রতিযোগিতা - ২০১৫ এর সমাপ্তি ঘোষনা করেন।
No comments:
Post a Comment