Thursday, July 2, 2015

বিশেষ অভিযানের মাধ্যমে চোরাচালানী মালামাল আটক

গত ০২ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক ১৯৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, সেক্টর সদর দপ্তর কুষ্টিয়ার একটি টহল দল মোকদাদপুর, পোড়াদহ, মিরপুর, কুষ্টিয়া হতে সন্দেহজনকভাবে ঢাকা মেট্রো-গ-১৩-১৩৭৮ একটি মাইক্রোবাস ও চোরাচালানী মালামালসহ (০৮ বস্তা ভারতীয় শাড়ী কাপড়) আটক করে সেক্টর সদর মিরপুর, কুষ্টিয়াতে ২১৪৫ ঘটিকায় নিয়ে আসে। বর্ণিত মাইক্রোবাসের সাথে আসা মালামালের মালিক ও চালক পলায়ন করে। মালিকানার দাবী না থাকায় অদ্য ০২ জুলাই ২০১৫ তারিখে টাস্ক ফোর্সের মাধ্যমে আটককৃত মালামাল গণনা করে সর্বমোট ভারতীয় শাড়ী ২৭০ পিস, মোবাইল সেট-০২ টি এবং মাইক্রোবাস-০১ টি পাওয়া যায়। উক্ত ভারতীয় শাড়ী, মোবাইল সেট ও মাইক্রোবাসের সিজার মূল্য ২৮,৬৩,০০০.০০ টাকা। সিজারকৃত মালামাল কুষ্টিয়া কাষ্টমসে জমা করা হয়েছে।




No comments:

Post a Comment