অদ্য
১৬ আগস্ট ২০১৫ তারিখ সকাল ১১০০ ঘটিকা হতে ১৩০০ ঘটিকা পর্যন্ত ৪৭ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাজিতপুর বিওপি সদরে সীমান্তে বসবাসরত জনগণের মধ্যে মাদকদ্রব্য
চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ এর ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া
সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা মেহেরপুর উপজেলা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেরপুর থানা, বাজিতপুর এলাকার
গণ্যমান্য বক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন। বর্ণিত সেমিনারে সীমান্তবর্তী এলাকার জনগণের মধ্যে সীমান্ত অপরাধ সীমান্ত
হত্যা, মাদক ও চোরাচালান রোধ এবং নারী ও শিশু পাচার রোধ সম্পর্কে মতবিনিময় হয় এবং
অপরাধ বন্ধে এলাকার জনগণকে প্রেষণা প্রদান করা হয়। পরবর্তীতে প্রধান অতিথি বলেন
যে, সীমান্তে অপরাধ রক্ষায় বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে, জনগণের সহযোগিতা পেলে এ
সকল অপরাধ নির্মুল করা আরো সহজতর হবে।
No comments:
Post a Comment