Friday, August 14, 2015

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য মূলক সাক্ষাত ১৪ আগস্ট ২০১৫

অদ্য ১৪ জুন ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৫টা হতে সন্ধ্যা ০৬টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ন এলাকায় মেইন পিলার ৭৬ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য মূলক সাক্ষাত অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য মূলক সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন উপ-মহাপরিচালক হ্লা হেন মং সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি শ্রী পুষ্পেন্দ্র সিং রাথোর, সেক্টর কমান্ডার, কৃষ্ণনগর সেক্টর। এছাড়া বিজিবি প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন পরিচালক ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান, বিজিবিএম, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, জি+, বিজিবি, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়ার অতিরিক্ত পরিচালাক মোঃ তারেক মাহমুদ সরকার, জিএসও-২ (অপারেশন), ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক, মোঃ আনোয়ার জাহিদ এবং বিএসএফ প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিএস পানতে, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মহিন্দার কুমার এবং অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ। বর্ণিত সৌজন্য সাক্ষাতে ভারত হতে যাতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, কাঁটা তারের বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় থানা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্নভাবে সৌজন্য মূলক বৈঠক শেষ হয়।



No comments:

Post a Comment