গোপন তথ্যের মাধ্যমে জানা যায়, ‘‘ধরলা এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেড’’
এর একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো ড-১১-৩৮১৪) অবৈধ ভারতীয় থান কাপড় অবৈধ ভারতীয়
ট্যাবলেট পরিবহন হচ্ছে। অতঃপর ১১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক ১৩০০ ঘটিকায় টহল
দল উল্লেখিত কাভার্ড ভ্যানটি রাজবাড়ী এলাকায় সন্ধান পায়। পরবর্তীতে বিস্তারিত
তল্লাশীর জন্য উক্ত কাভার্ড ভ্যান সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়াতে আসার জন্য বলা হয়।
কাভার্ড ভ্যানটি সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়ায় পৌছালে কাভার্ড ভ্যান টাস্কফোর্স
কর্তৃক তল্লাশী করে অবৈধ ১৮ বেল ভারতীয় বিভিন্ন প্রকার থান কাপড়, ২০ কার্টুন
ভারতীয় ঔষধ এবং ১০ বস্তা ভারতীয় প্যাকেট দুধ পাওয়া যায়। চোরাচালানী পন্য ও বিভিন্ন
প্রকার ভারতীয় ট্যাবলেট নিশ্চিত হওয়ায় টাস্কফোর্সের মাধ্যমে আটককৃত চোরাচালানী
মালামাল গণনা করে ৩৭,২১,৫০০ টি অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট, ৭১৬৩ মিটার
ভারতীয় থান কাপড় এবং ৪১০ প্যাকেট ভারতীয় দুধ পওয়া যায়। যার আনুমানিক মূল্য
৪,৭৭,৬১,১০০.০০ (চার কোটি সাতাত্তর লক্ষ একষট্টি হাজার একশত) টাকা । উক্ত
মালামালের তালিকা তৈরী করে সিজারের মালামাল ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ কুষ্টিয়া
কাষ্টমসে জমা করা হয়েছে।
No comments:
Post a Comment