Wednesday, October 14, 2015

পতাকা বৈঠকের প্রতিবেদন: ১৪ অক্টোবর ২০১৫



অত্র সেক্টরের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অধীনস্থ ৬ ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটলিয়নের কোম্পানী/বিওপি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপি-১১৩ বিএসএফ বিএন, মেটেরী ক্যাম্প, বারাদী বিওপি-১১৩ বিএসএফ বিএন, গোবিন্দপুর ক্যাম্প, ও শ্রীনাথপুর বিওপি-১৭৩ বিএসএফ বিএন, ফতেপুর কোম্পানী এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটলিয়নের ধর্মদাহ বিওপি-১৫ বিএসএফ বিএন, শিকারপুর ক্যাম্প এবং বিলগাথুয়া বিওপি-৪৩ বিএসএফ বিএন, শিকারপুর ক্যাম্প ও  উদয়নগর বিওপি-৪৩ বিএসএফ বিএন, দয়রামপুর ক্যাম্প, এর মধ্যে সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্ণিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসর্ম্পক বজায় রাখা, তারকাটার বেড়া না কাটা, অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, নারী ও শিশু পাচার না হওয়া এবং বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে সম্পর্কে আলোচনা করা হয়।              

No comments:

Post a Comment