অদ্য ২২ নভেম্বর ২০১৫
তারিখ ১১০০ ঘটিকায় সেক্টর সদর দপ্তর বিজিবি কুষ্টিয়ার ফায়ারিংবাটে ৮৭তম রিক্রুট ব্যাচ আন্ত-কোম্পানী ফায়ারিং প্রতিযোগীতা -২০১৫ অনুষ্টিত হয়। উক্ত ফায়ারিং প্রতিযোগীতায় মোট চারটি কোম্পানী অংশ গ্রহন করে। মীর মোশাররফ কোম্পানী চ্যাম্পিয়ন ও লালন কোম্পানী রানার আপ হওয়ার গৌরব
অর্জন করে। এ সময়
উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ,জি+ অধিনায়ক ৪৭ বিজি ব্যাটালিয়ন, মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, অতিরিক্ত পরিচালক(অপারেশন)সেক্টর সদর দপ্তর,কুষ্টিয়া,৪৭ বিজি ব্যাট্যালিয়নের সকল অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক ও ৮৭ তম ব্যাচ সকল রিক্রুট বৃন্দ।
প্রধান অতিথি কর্নেল হ্ল হেন মং বিজয়ী ও বিজিত
দলকে পুরস্কৃত করেন। তিনি সকল প্রতিযোগীদের অনুপ্রেরনা দিয়ে বক্তব্য
রাখেন। পরিশেষে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগীতার সমাপ্তি ঘোষনা করেন।
No comments:
Post a Comment